ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

যুদ্ধাপরাধ : ইউক্রেনে প্রথম রুশ সৈন্যের যাবজ্জীবন কারাদণ্ড


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-৫-২০২২ বিকাল ৫:৪০

ইউক্রেনীয় নিরস্ত্র এক বেসামরিক নাগরিককে হত্যার দায়ে রাশিয়ার এক সেনা সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইউক্রেনের একটি আদালত। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো যুদ্ধাপরাধের দায়ে সোমবার রুশ ওই সৈন্যকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

২১ বছর বয়সী রাশিয়ান ট্যাঙ্ক কমান্ডার ভাদিম শিশিমারিন গত ২৮ ফেব্রুয়ারি উত্তর-পূর্ব ইউক্রেনের চুপাখিভকা গ্রামে ৬২ বছর বয়সী ওলেকজান্ডার শেলিপভকে গুলি চালিয়ে হত্যা করেন। রুশ সামরিক বাহিনীর নির্দেশ পাওয়ার পর তিনি গুলি চালিয়ে নিরস্ত্র ওই ইউক্রেনীয়কে হত্যা করেন বলে আদালতের কাছে স্বীকারোক্তি দেন।

আদালতের বিচারক সেরহি আগাফোনভ বলেন, শিশিমারিন রুশ সামরিক বাহিনীর উচ্চ-পদমর্যাদার এক কর্মকর্তার ‘অপরাধমূলক আদেশ’ পালন করেছেন। স্বয়ংক্রিয় অস্ত্র থেকে তিনি ভুক্তভোগীর মাথায় কয়েকটি গুলি চালান।

সোমবার আদালতে শিশিমারিনকে নীল এবং ধূসর রঙের সোয়েটশার্ট পরা অবস্থায় দেখা যায়। আদালত কক্ষে নীরব ছিলেন তিনি। বিচারক রায় ঘোষণার সময় কোনও আবেগ দেখাতে যায়নি তাকে।

রুশ সৈন্যের এই বিচার ইউক্রেনের জন্য বিশাল প্রতীকী তাৎপর্য বহন করছে। ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর নৃশংস ও বর্বর অভিযান চালানোর অভিযোগ আনা হয়েছে। ইউক্রেন বলছে, তারা দেশটিতে রুশ সৈন্যদের বিরুদ্ধে ১০ হাজারের বেশি সম্ভাব্য যুদ্ধাপরাধ চিহ্নিত করেছেন। 

তবে এই যুদ্ধে বেসামরিকদের টার্গেট অথবা তাদের বিরুদ্ধে অভিযান চালানোর অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

সূত্র: রয়টার্স।

এমএসএম / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক