ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডরের সাথে জাপা চেয়ারম্যানের উপদেষ্টার সাক্ষাৎ
আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল কূটনৈতিক তৎপরতা শুরু করেছে।
আজ (২৩ মে) ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশে নিযুক্ত অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত কূটনৈতিক মাসরুর মওলা। এ সময় দেশের চলমান পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে উভয়ের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা অনুষ্ঠিত হয়।
মাসরুর মওলা বলেন, জাতীয় পার্টি শান্তির রাজনীতি বিশ্বাস করে। আমরা চাই মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারুক। সাধারণ জনগণের মৌলিক অধিকার ও সুষম উন্নয়নের ছোঁয়া পাক। এ লক্ষ্যকে সামনে নিয়ে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি নিজেদের ঘর গোছানোর পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির চেষ্টা করছে। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি । আমরা জনগণের উপর আস্থাশীল পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করছি।
সাদিক পলাশ / সাদিক পলাশ
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন