চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
পাকস্থলীর সমস্যা নিয়ে ৮ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে তাকে নিয়ে ঢাকা ছাড়েন তার পরিবারের সদস্যরা।
মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের ব্যক্তিগত সহকারী নাসির হোসেন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। আব্বাস ভাইয়ের সঙ্গে গেছেন তার স্ত্রী এবং দুই ছেলে।
গত শনিবার (২১ মে) আফরোজা আব্বাস জানিয়েছিলেন, পেটের সমস্যা নিয়ে তিন দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাস। তার অবস্থা ভালো নয়। এখন পর্যন্ত শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। অবস্থার উন্নতি না হলে তার অপারেশন করা লাগতে পারে। সে প্রস্তুতি নেয়া হচ্ছে।
মির্জা আব্বাস গ্যাস্ট্রিকের সমস্যার কারণে পেট ব্যথা, পেট ফুলে যাওয়াসহ নানা সমস্যায় ভুগছেন বলে উল্লেখ করেন আফরোজা আব্বাস। তিনি বলেন, চিকিৎসা তো চলছে। এখন দেখার বিষয় অবস্থার কতটুকু উন্নতি হয়।
গত ১৭ মে ভোরে পাকস্থলীর অসুস্থতা নিয়ে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। তাকে হাসপাতালে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতাকর্মীরা।
জামান / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন