৬ গমবাহী জাহাজ আসায় কমতে শুরু করেছে দাম
বাংলাদেশে গম আমদানির বড় উৎস রাশিয়া ও ইউক্রেন। দেশ দুটি যুদ্ধে জড়িয়ে পড়ায় অন্য অনেক দেশের মতো বাংলাদেশেও গম আমদানির উৎস নিয়ে তৈরি হয় সংকট। এরমধ্যে আরেক বড় রপ্তানিকারক দেশ ভারত গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়ায় সংকট আরও ঘনীভূত হয়। বাংলাদেশ সেই নিষেধাজ্ঞার বাইরে থাকার পরও অস্থির হয়ে ওঠে গমের বাজার। দাম বাড়তে থাকে হু হু করে। একই সঙ্গে দাম বেড়েছে গমজাত সব পণ্যেরও। কিন্তু ভারত, কানাডা ও অস্ট্রেলিয়া থেকে ৬টি গমবাহী জাহাজ গত কয়েক দিনে বন্দরে ভেড়ায় কিছুটা কমতে শুরু করেছে গমের দাম।
চট্ট্রগাম বন্দর সূত্রে জানা যায়, সরকারিভাবে আমদানি হচ্ছে ১ লাখ ৫ হাজার টন গম। এরমধ্যে ৫২ হাজার ৫০০ টনের একটি জাহাজ থেকে গম খালাস চলছে। সোমবার (২৩ মে) রাতে আরেকটি জাহাজ থেকে খালাস শুরু করে খাদ্য অধিদপ্তর।
খাদ্য বিভাগ ও চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, ভারতের গুজরাটের কন্দলা বন্দর থেকে ‘এমভি ভি স্টার’ নামে একটি জাহাজ সরকারি ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে আসে। চালানটি গত রোববার (২২ মে) চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। সোমবার (২৩ মে) রাতে জাহাজটি থেকে গম খালাস শুরু করেছে খাদ্য অধিদপ্তর। এর আগে গত ১৬ মে ভারত থেকে আসা ৫২ হাজার ৫০০ টন সরকারি গমের আরেকটি চালান নিয়ে আসে ‘এমভি ইমানুয়েল সি’। বর্তমানে জাহাজটি থেকে গম খালাস নিচ্ছে খাদ্য অধিদপ্তর। জাহাজটি থেকে ৩১ হাজার ৫০০ টন খালাস হবে চট্টগ্রাম বন্দরে। মোংলা বন্দরে খালাস হবে অবশিষ্ট ২১ হাজার টন গম।
খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি (২০২১-২২) অর্থবছরের প্রথম সাড়ে ১০ মাসে (১ জুলাই ১৫ মে পর্যন্ত) সরকারি-বেসরকারি পর্যায়ে মোট ৪৩ লাখ ৯০ হাজার ৪৯০ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি হয়েছে। এর মধ্যে ৯ লাখ ৮২ হাজার ৭০০ টন চাল এবং ৩৪ লাখ ৭ হাজার ৭৯০ মেট্রিক টন গম। একই সময়ে সরকারিভাবে খাদ্যশস্য আমদানি হয়েছে ১১ লাখ ১৮ হাজার ৬৭০ মেট্রিক টন। এতে চাল আমদানি হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ৪০ মেট্রিক টন এবং গম আমদানি হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৬৩০ মেট্রিক টন। নতুন করে ভারত থেকে আসা দুই জাহাজে সরকারি এক লাখ ৫ হাজার টনের গম যুক্ত হলে সরকারিভাবে গমের মজুত বাড়বে।
জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দর দিয়ে গত সাড়ে ১০ মাসে খাদ্য অধিদপ্তর ৩ লাখ ২১ হাজার ১৩২ টন গম আমদানি করেছে। একই সময়ে বেসরকারি আমদানিকারকরা ১৩ লাখ ৭২ হাজার ২৬৮ টন গম খালাস নিয়েছে চট্টগ্রাম বন্দর দিয়ে।
এদিকে, ভারত গম রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির পর দেশের বাজারে অস্থিরতা তৈরি হয়। এর প্রভাব পড়ে পাইকারি বাজার থেকে শুরু করে তৈরি খাদ্যপণ্যের দামেও। তবে গমের আমদানি স্বাভাবিক হওয়ায় বাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে খাতুনগঞ্জের বাজারে প্রতি মণে ৫০ থেকে ৭০ টাকা কমেছে গমের দাম।
জামান / জামান
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে
প্রাথমিকে শূন্য পদে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ সংসদীয় কমিটির
বিক্রম মিশ্রির সঙ্গে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ