ইভিএম ম্যানুপুলেট করা অসম্ভব : জাফর ইকবাল
টেকনিক্যাল পয়েন্ট থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভার্চুয়ালি ম্যানুপুলেট করা অসম্ভব বলে জানিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও লেখক মুহম্মদ জাফর ইকবাল। বুধবার (২৫ মে) দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ড. জাফর ইকবাল বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) অপারেট শুরুর আগে দেখে নেওয়া সম্ভব ভেতরে কী আছে। কেউ বিশ্বাস করবে কি না সেটা তার উপর। আমি রাজনৈতিক দলগুলোকে বলবো, আপনারা যদি আপনাদের মতো করে নির্বাচন করতে পারেন, নতুন নির্বাচন কমিশন তৈরি করে তাহলেও আপনারা এই মেশিনটা ব্যবহার করেন। তাতে আপনাদেরই লাভ হবে।
তিনি আরও বলেন, আমি বলেছিলাম, খুলে দেখান সার্কিটগুলো। ভেতরে আইসিগুলো যেভাবে বসানো আছে সেখানে ভেতরে ঢুকে ম্যানুপুলেট করা ভার্চুয়ালি অসম্ভব। কেউ বিশ্বাস করবে কি না সেটা তার ব্যাপার, সেটা রাজনৈতিক ব্যাপার। আমি টেকনিক্যাল জিনিসটা বলছি। টেকনিক্যাল পয়েন্ট থেকে এর ভেতরে ম্যানুপুলেট করার সম্ভাবনা নেই। যারা ইভিএমের বিরুদ্ধে কথা বলেন তাদেরকে অনুরোধ করবো তারা যেন সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে লিখে আমাদেরকে জানান। আমরা তাদেরকে ইভিএম সম্পর্কে ডিটেইলস জানাতে বা দেখাতে রাজি আছি।
তিনি বলেন, আমাদের দেশের আন্ডার গ্রাজুয়েট শিক্ষার্থীরা নিয়মিত ইভিএম তৈরি করে। ইভিএম তৈরি করে তারা বিদেশ থেকে বিভিন্ন পুরস্কার নিয়ে এসেছে। ইভিএম মেশিন নিয়ে আমি ব্যক্তিগতভাবে কনভেন্সড হয়েছি। অত্যান্ত চমৎকার একটি মেশিন।
এমএসএম / জামান
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে
হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না
যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ
Link Copied