ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ক্যাম্পাসে লাশ ফেলার ষড়যন্ত্র করছে বিএনপি : কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৫-২০২২ দুপুর ২:১

পদ্মা সেতুর নির্মাণ ঠেকাতে না পেরে বিএনপি এখন সেতু উদ্বোধনের আগে দেশকে অস্থিতিশীল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে লাশ ফেলার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (২৭ মে) নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি এমন অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেলসহ মেগা প্রকল্পগুলো দেখে বিএনপি নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে। পলিটিক্যাল হ্যালুসিনেশনে ভুগতে থাকা বিএনপি মহাসচিব একের পর এক মিথ্যাচার করেই যাচ্ছেন।

এ সময় পদ্মা সেতু দেখে ‘বিএনপি অন্তর্জ্বালায় ভুগছে’ এ সত্য স্বীকার করে নেয়ায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিএনপি মহাসচিব পদ্মা সেতু নিয়ে বারবার লুটপাটের কাল্পনিক অভিযোগ করে যাচ্ছেন। এটা মির্জা ফখরুলের বিকৃত মস্তিষ্কের নতুন আবিষ্কার। শতভাগ স্বচ্ছতা নিয়েই পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুতে দুর্নীতির কাল্পনিক অভিযোগ বিএনপি মহাসচিব করছেন। সুনির্দিষ্ট তথ্য দিয়ে যদি তা প্রমাণ করতে না পারেন, তাহলে মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ক্ষমা চাইতে হবে।

তিনি বলেন, বিশ্বব্যাংক দুর্নীতির অপবাদ দিয়ে পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়েছিল। এরপর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নিজেদের অর্থায়নে সেতু নির্মাণের সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে যে অভিযোগ বিশ্বব্যাংক করেছিল, পরবর্তীতে কানাডার আদালত তা নাকচ করে বাংলাদেশকে নির্দোষ রায় দিয়েছে।

প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, তারপর বিশ্বব্যাংকই স্বীকার করছে পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়ে তারা ভুল করেছে। এরপরও কি বিএনপি মহাসচিব পদ্মা সেতুর স্বচ্ছতা নিয়ে মিথ্যাচার করবেন?

জামান / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন