বর্ষায় সুস্থ থাকতে যা খাবেন
বর্ষাকালে কমবেশি সবাই নানা অসুখে আক্রান্ত হন। যেমন- সর্দি, জ্বর, কাশি, পেটের সমস্যা, হজমে সমস্যা, ডায়রিয়া, টাইফয়েড ইত্যাদি। এসব রোগ থেকে নিজেকে সুস্থ রাখতে যেসব খাবার খাবেন। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-
লেবু: ভিটামিন সি এর বড় উৎস লেবু। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে লেবু দারুণ ভূমিকা রাখে। লেবুতে থাকা বায়োঅ্যাকটিভ যৌগিক ও ফ্ল্যাভোনয়েডের কারণে এটা হতে পারে আপনার বর্ষার ডায়েটে একটি সুপারফুড। তাই সালাদ, ডাল কিংবা শাকসবজিসহ যেকোনো খাবারের সাথে লেবুর রস মিশিয়ে খেতে পারেন।
দুধ-হলুদ: সাধারণ হলুদই আপনাকে দিতে পারে বিভিন্ন রোগ থেকে মুক্তি। হলুদে থাকা কারকিউমিন শরীরের সংক্রমণ বাসা বাঁধতে দেয় না। এছাড়াও কারকিউমিন আর্থ্রাইটিসের প্রতিরোধে সাহায্য করে। হলুদ খেলে অবসাদ দূর হয়। হলুদ খাবারের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই বর্ষাকালে দুধে হলুদ মিশিয়ে খেতে পারেন।
মশলা চা: ঝুম বৃষ্টিতে ধোঁয়া ওঠা এক কাপ চা কার না ভালো লাগে। তবে এই চা একটু অন্যভাবে বানালে বর্ষা যাপনের পাশাপাশি থাকতে পারবেন সুস্থও। চা স্বাস্থ্যের জন্য এমনিতেই ভালো। চায়ে লবঙ্গ, এলাচ, কাবাবচিনি, আদা আর চিনির বদলে মধু মিশিয়ে বর্ষায় সুস্থ থাকার জন্য খেতে পারেন।
আদা: আদায় রয়েছে পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, জিংক, ম্যাঙ্গানিজ, ভিটামিন এ, বি৬, ই ও সি এবং অ্যান্টি–ব্যাকটেরিয়াল এজেন্ট ও অ্যান্টি–ইনফ্লামেটরি এজেন্ট। আমাশয়, পেটফাঁপা, পেটব্যথার সমস্যায় আদা উপকারী। এছাড়া গলা ব্যথা কিংবা কাশির ক্ষেত্রে গরম পানিতে আদা ফুটিয়ে খেলে উপকার পাওয়া যায়।
রসুন: স্বাস্থ্য সুরক্ষায় রসুন খাওয়ার প্রচলন বহু দিনের। রসুনে আছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। হৃদরোগ প্রতিরোধেও রসুন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বর্ষাকালে সুস্থ থাকতে রসুন খেতে পারেন।
প্রীতি / প্রীতি
জামরুল খাবেন যে কারণে
গরমে রসালো ফল খাওয়ার ইচ্ছা বেশি হয় কেন?
খেজুর না কি গুড়, ওজন কমানোর জন্য কোনটি বেশি ভালো?
তরমুজের খোসার এই উপকারিতাগুলো জানতেন?
গরমে পোষ্যের পানিশূন্যতার ঝুঁকি কমাবেন যেভাবে
ক্ষতিকর কোলেস্টেরল কমানোর ৯টি ঘরোয়া উপায়
আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো!
বাঙ্গি খাওয়ার উপকারিতা জেনে নিন
হজমে সমস্যা? কলার সঙ্গে এই দুই উপাদান মিশিয়ে খান
রোজায় যেসব খাবার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে
ডায়াবেটিস রোগীরা স্ট্রবেরি খেতে পারবেন?
ঘুমালে ঘাম হয়? জেনে নিন কারণ