ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

প্রেসক্লাবের সামনে যুবদলের বিক্ষোভ, যান চলাচল বন্ধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৫-২০২২ দুপুর ১১:৪২

জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে বিএনপির অঙ্গসংগঠন যুবদল। খালেদা জিয়াকে হত্যার হুমকি এবং ছাত্রলীগের সন্ত্রাসের প্রতিবাদে শনিবার (২৮ মে) সকালে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। যুবদলের এই বিক্ষোভকে কেন্দ্র করে সমাবেশস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে যুবদলের বিক্ষোভের কারণে প্রেস ক্লাব এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। এসময় অনেকে পথচারীকে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে।পথচারী আব্দুর রহমান বলেন, প্রতিদিনই কোনো না কোনো সংগঠন রাস্তা বন্ধ করে প্রোগ্রাম করে। যার কারণে সড়কে গাড়ি চলতে পারে না। আসলে কেউ সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে না।

তিনি বলেন, সরকারে উচিত রাজনৈতিক দলগুলোকে একটি নিদিষ্ট এলাকা নির্ধারণ করে দেওয়া। সেখানেই তারা এসব কর্মসূচি পালন করবে।যুবদল নেতারা বলেন, সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।

বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এমএসএম / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন