ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মিথ্যা জিতে গেলে দেশের অস্তিত্ব থাকবে না : দুদু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৫-২০২২ বিকাল ৬:১

দেশে সত্যের সঙ্গে মিথ্যার আর গণতন্ত্রের সঙ্গে স্বৈরতন্ত্রের লড়াই চলছে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এ লড়াইয়ে আমাদের জিততে হবে। আমরা হেরে গেলে, মিথ্যার জয় হলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। রোববার (২৯ মে) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো কি না সন্দেহ। তার স্বাধীনতার ঘোষণায় স্বাধীনতাযুদ্ধ শুরু হয়েছে। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। পরে আবার গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন তার স্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া। বর্তমানে দেশে গণতন্ত্র ফেরাতে লড়াই করছেন তারেক রহমান।

মিথ্যার বিরুদ্ধে সত্যের এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করার মধ্য দিয়েই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি যথার্থ শ্রদ্ধা জানানো হবে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, যার বাবা স্বাধীনতার ঘোষক, যার মা গণতন্ত্র ফিরিয়ে এনেছেন সেই তারেক রহমান নির্বাসিত জীবনযাপন করছেন। তিনি দেশে আসতে পারেন না। তার ভাই আরাফাত রহমান কোকোর বিদেশে মৃত্যুকে আমি মনে করি ‘নির্মম হত্যাকাণ্ড’।

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আগামীদিনে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান দুদু।

সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু।

এমএসএম / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন