কোনো ভয়-ভীতি বিএনপিকে দমন করতে পারবে না : মির্জা ফখরুল
কোনো ভয়-ভীতি আমাদের দমন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, কিছুই দেশের মানুষকে দমাতে পারবে না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক উপায়ে এই ভয়াবহ, জোর করে ক্ষমতায় থাকা সরকারকে সরিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করতে সক্ষম হবো।
সোমবার (৩০ মে) শেরে-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে ফখরুল এসব কথা বলেন। জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ করা হয়।
আওয়ামী লীগের অভিযোগ ‘পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, ঢাবিতে লাশ ফেলার চেষ্টা করছে’- এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, তারা এসব কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে চায়।
‘মূল বিষয়টি হচ্ছে- গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশের মানুষ সংগ্রামে নেমেছে। ইতোমধ্যে রাজপথে রক্ত ঝরেছে। এর মধ্য দিয়েই দেশ গণতন্ত্র ফিরে পাবে।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।
এমএসএম / এমএসএম
অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা