‘প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি কম ঢাকার দুই মেয়রের’
সিটি করপোরেশন নির্বাচনের আগে নগরের ফুটপাত দখলমুক্ত, জলবদ্ধতা নিরসন, বর্ষা মৌসুমে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ, যানজট নিরসনসহ নানান প্রতিশ্রুতি দিয়েছিলেন ঢাকার দুই মেয়র। কিন্তু গত দুই বছরে প্রত্যাশা অনুযায়ী তার কিছুই বাস্তবায়ন করতে পারেননি তারা। উল্টো নগরে ক্রমান্বয়ে সমস্যা বাড়ছে। এর সবচেয়ে বড় কারণ সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা। এসব বিষয়ে দুই মেয়রকে গুরুত্ব দিতে হবে।
সোমবার (৩০ মে) অনলাইনে প্ল্যাটফর্ম জুমে এক সংলাপে এ কথা বলেন বক্তারা। ‘ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের দুই বছর: নাগরিকদের প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক এ নগর সংলাপের আয়োজন করে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।
সংলাপে আইপিডির নির্বাহী পরিচালক ও নগর পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকা শহরে মানসম্মত কোনো গণপরিবহন নেই। অথচ নগরায়নের শুরুতে এ বিষয়ে সরকারকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল।
তিনি বলেন, সড়কে খোঁড়াখুঁড়ির জন্য সিটি করপোরেশনের একটা নির্দিষ্ট নীতিমালা রয়েছে। জনভোগান্তি কমাতে এ নীতিমালা মানতে হবে। সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। এ ছাড়া এ ব্যাপারে ওয়ার্ড কাউন্সিলরদের তাৎপর্যপূর্ণ ভূমিকা নেওয়ার প্রয়োজন আছে।
বক্তারা বলেন, নগরে যানজট নিরসনে বাস রুট রেশনালাইজেশন কমিটি গঠন করেছিল সরকার। কিন্তু এ কমিটির কাজের গতি খুবই কম। নগরের ফুটপাতও দখলমুক্ত হয়নি। শুধু খাল উদ্ধারে ডিএনসিসি ও ডিএসসিসি কিছুটা সফল হয়েছে। কিন্তু এখনো অনেক খাল সরকারের বিভিন্ন সংস্থা দখল করে রেখেছে। এ ছাড়া বর্ষা মৌসুমে সড়ক খোঁড়াখুঁড়ির জন্য নাগরিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এর প্রধান কারণ সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা।
এমএসএম / এমএসএম
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে
হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না