ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ভারী বর্ষণে ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে ১০০


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-৬-২০২২ দুপুর ১১:৫৬

গত কয়েকদিন ধরে চলা ভারী বর্ষণে ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য পারনামবুকোতে মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকারী দলের বরাতে মঙ্গলবার রাতে এ খবর দিয়েছে সংবাদ সংস্থা এএনআই। 

ভারী বর্ষণের ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে ওই রাজ্যে। এখন পর্যন্ত ১৬ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ১৪ জন মাটিচাপা পড়েছেন। বাকি দুজন পানির অতিরিক্ত স্রোতে ভেসে গেছেন। ছয় হাজারের বেশি বাসিন্দাকে বাড়ি ছেড়ে দিতে হয়েছে। 

ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় মঙ্গলবার উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছিল। নতুন করে ভূমিধস ও বন্যার আশঙ্কার কথা জানিয়ে আগেই সতর্ক করে দিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট। 

পারনামবুকো রাজ্যের ১৪টি পৌরসভায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভারী বর্ষণের ফলে পার্শ্ববর্তী অ্যালাগোয়াস রাজ্যের ৩৩টি পৌরসভাতেও জরুর অবস্থা জারি করা হয়েছে, যেখানে অন্তত ৩ জনের মৃত্যু  হয়েছে এবং ১৮ হাজার বাসিন্দা ঘরছাড়া হয়েছেন। গত সপ্তাহে শুরু হয় বৃষ্টিপাত। সপ্তাহ শেষে তা ভারী বর্ষণে রূপ নেয়। 

ভারী বর্ষণের শিকার অঞ্চলগুলোর জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো সোমবার ২১০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন।     

এমএসএম / এমএসএম

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক