ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ফেসবুক থেকে সরে গেলেন শেরিল স্যান্ডবার্গ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-৬-২০২২ দুপুর ১১:৫

ফেসবুকের মূল কোম্পানি মেটা-র প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে ১৪ বছর ধরে কাজ করার পর নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

নিজের গড়ে তোলা ফাউন্ডেশন ও জনহিতকর কাজে সময় দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ফেসবুকে লিখেছেন স্যান্ডবার্গ। সম্প্রতি মেটার বিজ্ঞাপন বাজারে মন্দা ও টিকটকের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তীব্র প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির। এর মাঝে শেরিল স্যান্ডবার্গ পদত্যাগের ঘোষণা দিলেন।

ফেসবুককে একটি স্টার্টআপ থেকে মাল্টিবিলিয়ন-ডলারের বিজ্ঞাপন পাওয়ার হাউসে রূপান্তরিত করতে মেধা ও শ্রমের সর্বোচ্চটুকু ঢেলে দেওয়ার কারণে বিশ্বব্যাপী ব্যবসার অন্যতম স্বীকৃত ব্যক্তিত্ব হয়ে উঠেন শেরিল স্যান্ডবার্গ। অবশেষে সেই কোম্পানির দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন তিনি।

তবে ৫২ বছর বয়সী শেরিল স্যান্ডবার্গ মেটা-র বোর্ডের সদস্য হিসেবে থাকবেন। জানা গেছে, স্যান্ডবার্গের স্থলাভিষিক্ত হবেন ফেসবুকের আরেক কর্মকর্তা জাভিয়ের অলিভান। যিনি কোম্পানিটির পরিসর বৃদ্ধির জন্য কয়েক বছর ধরে কাজ করছেন।

স্যান্ডবার্গ ২০০৮ সালে ফেসবুকে যোগ দেন এবং এটিকে একটি সামাজিক মিডিয়া জায়ান্টে পরিণত করার মূল চাবিকাঠি ছিলেন তিনি। তার সময়ে গত বছর প্রায় ১২০ বিলিয়ন ডলার আয় করেছে ফেসবুক।

কেন দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তা শেরিল স্যান্ডবার্গ নিজেই স্পষ্ট করেছেন। নিজের গড়ে তোলা ফাউন্ডেশন ও জনহিতকর কাজে সময় দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ফেসবুক পেজে জানিয়েছেন তিনি।

এদিকে, স্যান্ডবার্গের পদত্যাগের বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেছেন, তার প্রস্থান একটি যুগের সমাপ্তি। লাখ লাখ মানুষের জন্য সুযোগ তৈরি করেছেন স্যান্ডবার্গ। আজকের মেটার সাফল্যের পেছনে তার অবদান অনেক।

সূত্র: আল-জাজিরা, ব্লুমবার্গ

এমএসএম / এমএসএম

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক