অর্থ আত্মসাৎ : ঢাকা জেলা পরিষদের ৮ জনের বিরুদ্ধে চার্জশিট
২০১টি ভুয়া প্রকল্পের নামে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা জেলা পরিষদের চার প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২ জুন) ঢাকা বিশেষ জজ আদালতে তদন্ত কর্মকর্তা দুদক উপ-পরিচালক মো. আব্দুল মাজেদ চার্জশিট দাখিল করেছেন বলে জানা গেছে। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন- ঢাকা জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. নূর নবী পাঠান, উপ-সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, মো. হারুন-অর-রশিদ, এম এ ফারুক লস্কর, হিসাব রক্ষক মো. গোলাম মোস্তফা, ঢাকা নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়ন পরিষদের মো. ফিরোজ আলম, স্থানীয় বাসিন্দা মাহবুবুর রহমান মনি এবং শেখ মো. রাছেল।
তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে একে অন্যের সহযোগিতায় জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে ঢাকা জেলা পরিষদের নামে ২০১টি প্রকল্প অনুমোদন করেন। এজাহারে ৪১টি ভুয়া প্রকল্পের প্রমাণ পাওয়া গেলেও তদন্তে আরও ১৬০টি ভুয়া প্রকল্পের খোঁজ পাওয়া যায়। সবমিলিয়ে ২০১টি ভুয়া প্রকল্পের নামে প্রকল্প অনুমোদন করে কোনো কাজ না করেও শতভাগ সম্পন্ন করা হয়েছে বলে কাগজপত্রে দেখান আসামিরা। এরপর প্রকল্পের নামে চেক ইস্যু করে সংশ্লিষ্ট ব্যাংকে অর্থছাড়ের ডিও দিয়ে মোট ১ কোটি ৯১ লাখ ৫৪ হাজার ৭০০ উত্তোলন করে আত্মসাৎ করা হয়।
এছাড়া প্রকল্পের নথি গায়েব ও বিনষ্ট করে আরও ৯০ হাজার ৫০০ টাকা আত্মসাতের চেষ্টা করেছেন আসামিরা। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪০৬/৪২০/২০১/৫১১/২০১/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে।
এমএসএম / এমএসএম
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে
হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না
যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ