ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শত শত চালের বস্তা রেখে পালালেন কৃষি মার্কেটের ব্যবসায়ীরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৬-২০২২ দুপুর ১২:৪৯

দেশে চালের বাজারে চলছে অস্থিরতা। এ অবস্থায় বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে সরকার। সেই ধারাবাহিকতায় রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেটে যান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এই খবর পেয়ে শত শত চালের বস্তা দোকানে রেখেই পালিয়ে যান ব্যবসায়ীরা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, জরিমানা এড়াতেই ব্যবসায়ীরা এমন করেছেন।

শুক্রবার (৩ জুন) দুপুরে কৃষি মার্কেটে অভিযান চালায় অধিদপ্তর। এসময় দোকান ফেলেই ব্যবসায়ীরা যে যার মতো পালিয়ে যান। তাদের বারবার অনুরোধের পরও দোকানে আসেননি।

এদিকে অভিযানের সময় দেখা যায়, অনেক দোকানে চালের মূল্য তালিকায় অসঙ্গতি। ফলে সেখানে আনোয়ার ট্রেডার্সকে ৫০ হাজার, মদিনা রাইস এজেন্সিকে ৫০ হাজার ও সাইকা রাইস এজেন্সি নামের তিনটি দোকানসহ মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগেও ৩১ মে একই মার্কেটে অভিযান চালিয়েছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তখনও চাল রেখে পালিয়ে যান ব্যবসায়ীরা। তখন দুই চালের দোকানকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস  বলেন, আমরা আজ এসেছি চালের দাম কেন বেড়েছে, তার খোঁজ নিতে। আমাদের আসার খবর পেয়ে অনেক ব্যবসায়ী দোকান থেকে পালিয়ে যান।

তিনি বলেন, চাল যে দামে কেনে, সেখান থেকে দোকান পর্যন্ত আসতে প্রতি কেজিতে ব্যবসায়ীদের আরও দুই টাকা খরচ হয়। পরে এক টাকা (প্রতি কেজি) লাভে সেই চাল বিক্রি করেন তারা। যদিও মূল্য তালিকায় প্রতি কেজিতে ১০-১২ টাকা বেশি দেখা গেছে।

এমএসএম / এমএসএম

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে

হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১

ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল

বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি