পরামর্শক খাতের গ্রহণযোগ্যতা বাড়ছে : পরিকল্পনা মন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা উন্নয়নের পথে অনেক অগ্রসর হয়েছি। আমাদের এই উন্নয়ন খাতের অংশীদার অনেকেই। তবে এতে পরামর্শকদের ভূমিকা অনস্বীকার্য। আমরা যেসব কাজ করি তা সফল করার দায়িত্ব অনেকাংশে পরামর্শকদের। এই খাতের গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
তিনি গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কনসালটেন্ট বাংলাদেশ (আইএমসিবি) আয়োজিত 'ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট কনসালটেন্স ডে ২০২২' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মন্ত্রী বলেন, কনসালটেন্টদের জ্ঞান-বিজ্ঞান অত্যন্ত সমৃদ্ধ। বর্তমান সরকারও অত্যন্ত আধুনিক মন-মানসিকতার পরিচয় দিচ্ছে। আধুনিক তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে চলতে আমরা বদ্ধপরিকর।
আইএমসিবি চেয়ারম্যান এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও এসডিজি কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএমসিবি'র সদস্য নজরুল ইসলাম, আইএমসিবি'র সাবেক সভাপতি ওয়াজির আলম, আইএমসিবি'র সহ-সভাপতি সৈয়দ আহমেদ আলী, আইএমসিবি'র প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ আব্দুর রব, প্রমুখ।
সাদিক পলাশ / সাদিক পলাশ
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার
জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন
Link Copied