ঘরেই তৈরি করুন পাকা আমের জেলি
চলে এসেছে পাকা আমের মৌসুম। মিষ্টি স্বাদের রসালো এই ফল তো খাবেনই, সেই সঙ্গে এটি দিয়ে তৈরি করতে পারবেন অনেক পদ। আমের পুডিং, আমের পায়েস বা আমের সন্দেশ রয়েছে এ তালিকায়। চাইলে ঘরেই তৈরি করতে পারেন আমের জেলি। এই জেলি সকালের নাস্তায় পাউরুটি কিংবা টোস্টের সঙ্গে খেতে ভালো লাগে।
আসুন জেনে নেয়া যাক কিভাবে তৈরি করবেন পাকা আমের জেলি-
তৈরি করতে যা লাগবে : আমের পিউরি- ৪ কাপ, লেবুর রস- ১ টেবিল চামচ, চিনি- স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন : আম ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এবার ছোট টুকরা করে নিন। ব্লেন্ডারে চিনি ও আমের টুকরা একসঙ্গে ব্লেন্ড করে নিন। চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমের মিশ্রণ দিন। এরপর মাঝারি আঁচে ১৫ মিনিট জ্বাল দিন। লেবুর রস দিয়ে আরও মিনিট দশেক জ্বাল দিন। মিশ্রণ ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর বয়ামে ভরে সংরক্ষণ করুন। ফ্রিজে রেখে অনেকদিন খেতে পারবেন এই জেলি।
জামান / জামান
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?