ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

বাংলাদেশ ব্লকচেইন প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দেবে : পরিকল্পনামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৬-২০২২ দুপুর ১২:৪২
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার বাংলাদেশকে প্রতিনিয়ত আধুনিকতার দিকে ধাবিত করছে। দল হিসেবে আওয়ামী লীগ ও সরকারপ্রধান শেখ হাসিনা পরিবর্তনের সাথে আছে। তারুণ্যনির্ভর এই সরকারের নেতৃত্বে বাংলাদেশ ব্লকচেইন প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দেবে। 'অনুপ্রেরণামূলক ক্ষমতায়ন এবং উদ্ভাবন’ থিম নিয়ে আজ সোমবার (৬ জুন) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে 'ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২২'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, আমি তরুণদের কাজ দেখে অত্যন্ত উৎসাহ বোধ করি। তারা আমাদের সাহস দেয়। দেশ-বিদেশের অনেক খ্যাতিমান ব্যক্তিরা ব্লকচেইন অলিম্পিয়াডের সাথে জড়িত। ইতোমধ্যে আমরা আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড সফলতার সাথে সম্পন্ন করেছি। আপনারা যে গতিতে এগিয়ে যাচ্ছেন, তাতে সফলতা দ্রুত আসবে। সরকার আপনাদের সাথে আছে।
 
বিসিওএলবিডি এর সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ব্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কায়কোবাদ, ব্লকচেইন অলিম্পিয়াডের উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক মোহাম্মদ এনামুল কবির, নির্বাহী পরিচালক ড. আব্দুল মান্নান।
 
অলিম্পিয়াডে অংশগ্রহণকারী দলগুলো তাদের প্রজেক্টসমূহ প্রদর্শন করবে। ব্লকচেইন প্রযুক্তিতে আগ্রহী সাধারণ জনগণের জন্যও এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে। এ ইভেন্টে অনেক স্বনামধন্য বুদ্ধিজীবী, উচ্চপদস্থ কর্মকর্তা, জাতীয় ও আন্তর্জাতিক ব্লকচেইন গুরুরা সম্মানিত অতিথি, বিচারক ও বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
 
এছাড়া ৪টি সেমিনার, অনস্পট কুইজ, গালা ডিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষে পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিন ব্যাপী চলমান এই ইভেন্টটি ৮ জুন সমাপ্ত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
 
উল্লেখ্য, ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ এই বছর ‘প্রফেশনাল ক্যাটাগরি’  নামে একটি নতুন বিভাগ চালু করছে। দেশের বিভিন্ন পেশার চাকরিজীবী এবং শিক্ষার্থী উভয়ই এই ব্লকচেইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে ডকুমেন্ট অথেন্টিকেশন, ই-গভর্ন্যান্স, ফিনটেক, আইডেন্টিটি এবং প্রাইভেসি, সাপ্লাই চেইন, এডুটেক এবং হিথটেক প্রভৃতি৷স্টুডেন্ট ক্যাটাগরি ফাইনালিস্ট ৫০টি দল এবং প্রফেশনাল ক্যাটাগরি ফাইনালিস্ট ১০টি দল এই ইভেন্টে অংশগ্রহণ করবে।

এমএসএম / জামান

ঢাকাকে বাঁচাতে এখনই বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা

দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস

ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানাবে সরকার

নার্সিং খাতের উন্নয়নে ফ্রান্সের সহযোগিতা চাইলেন চসিক মেয়র

এইচএসসি পরীক্ষা : কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন জিয়ানগরের জাহাঙ্গীর আলম দুলাল

কৃষিতে আরও বরাদ্দ বাড়ানোর আহ্বান রিজভীর

চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে পাঁচজনের মৃত্যু

প্রতি মেগাওয়াট সৌরবিদ্যুতে বছরে ৫ কোটি টাকার বেশি সাশ্রয়

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার