ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের পদত্যাগ দাবি বিএনপির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৬-২০২২ দুপুর ১:৯

সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সভায় এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে সমবেদনা এবং আহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে এই দুর্ঘটনার জন্য সরকারকে দায় নিয়ে পদত্যাগ করা উচিত বলে সভা মনে করে।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। সোমবার (৬ জুন) অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারেক রহমান জন্মগতভাবে বাংলাদেশি নাগরিক এবং অন্যকোনো দেশের নাগরিকত্বের জন্য আবেদনও করেননি।

রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ সরকারের চক্রান্তের ফলে তারেক রহমান নির্বাসিত অবস্থায় বৈধভাবেই যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে দাবি করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত।

ওবায়দুল কাদেরকে অসত্য তথ্য দেওয়ার কারণে তা প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়া আহ্বান জানান ফখরুল।

এমএসএম / এমএসএম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন