নিজেকে পৃথিবীর সেরা ভাগ্যবান বাবা মনে হয় : অপূর্ব
প্রায় দেড় যুগ ধরে অভিনয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন ছোট পর্দার সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও নান্দনিক অভিনয় ও চরিত্রের ভিন্নতায় হয়ে উঠেছেন দর্শকপ্রিয়। শুরুর দিকে নানামাত্রিক চরিত্রে অভিনয় করে গেল কয়েক বছর ধরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রোমান্টিক অভিনেতা হিসেবে। দর্শকরা ভালোবেসে তাকে সম্বোধন করে ‘রোমান্স কিং’ হিসেবে।
আজ ২৭ জুন, রবিবার জনপ্রিয় এ তারকার জন্মদিন। দেখতে দেখতে জীবনের অনেকগুলো বসন্ত পার করে দিলেন। জন্মপ্রহর শুরু হওয়ার আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকর্মী, ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন ছোট পর্দার এ নায়ক। মজার বিষয় হলো, আজ বাবা-ছেলে দুজনেরই জন্মদিন। নিজের জন্মতারিখেই পৃথিবীতে আসেন অপূর্বর একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশ। বাবা-ছেলে দুজনেই সবার ভালোবাসায় সিক্ত হচ্ছেন। নিজের জন্মদিন নিয়ে কখনও কোন আয়োজন না করলেও আয়াশকে ঘিরে প্রতিবারই বাসায় ঘরোয়াভাবে আনন্দ আয়োজন রাখা হয়। এবারও তার ব্যতিক্রম নয়। আয়াশকে ঘিরে পরিবারের সদস্যদের নিয়ে ছোট্ট আয়োজন করছেন বাবা অপূর্ব।
জিয়াল ফারুক অপূর্ব বলেন, আমার সহকর্মী থেকে শুরু করে ভক্তরা প্রতিবারই আমাকে চমকে দেন। সবার এত এত ভালোবাসায় আমি সত্যি অবাক হয়ে যাই। গতকাল রাতেও শুটিং করছিলাম শিহাব শাহীন ভাইয়ার। রাত বারোটা বাজার আগেই অনেকে এসে উপস্থিত হয়েছেন সেটে। আমার পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা তাদের জন্য।
তিনি আরও বলেন, সবাই সত্যি আমাকে চমকে দিয়েছে। শিহাব ভাই, সাবিলা, হিমি, নাহিদসহ আরও যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেইসাথে রানাকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা আমাকে চমৎকার একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, যেটার জন্য আমি আসলে প্রস্তুত ছিলাম না। আমাকে আপ্লুত করে ফেলেছে তার বানানো ভিডিওটি যেখানে আমার পুরনো স্মৃতি এবং অনেক প্রিয় মানুষের কথা ছিলো। এছাড়া আমাকে যারা ভালোবাসেন, প্রতিটা মুহূর্ত উৎসাহ দিয়ে যাচ্ছেন আমার সেই ভক্তদের জানাই অসংখ্য ভালোবাসা।
অপূর্ব আরও বলেন, এই বিষয়টা খুবই বিরল মনে হয় আমার কাছে যে, বাবা-ছেলের জন্মদিন একই তারিখে। আমি সত্যি ভীষণ ভাগ্যবান বাবাদের একজন। নিজেকে পৃথিবীর সেরা ভাগ্যবান বাবা বলে মনে হয়। আয়াশ আমার জন্মদিনের সেরা উপহার। আমি কখনওই আমার জন্মদিন ঘটা করে পালন করি না তবে এদিনটা আয়াশকে ঘিরেই কাটিয়ে দেই সবসময়। সেই আয়োজনের আনন্দে নিজের জন্মদিনের কথা ভুলেই যাই। আয়াশের জন্য পরিবারের অন্যান্য সদস্য বা সহকর্মীদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করি। ঘরোয়াভাবেই ছোট্ট আয়োজন থাকছে আমার ছেলেকে ঘিরে।
প্রীতি / প্রীতি
লাবণ্য ফটো সুন্দরী ২০২৬ এর শুভ মহরত অনুষ্ঠিত
‘ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয়’
শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে নতুন পর্ব
মাহি আসছেন তিন রূপে
মানুষ যখন ধারণা করে চরিত্রের প্রশ্ন তোলে খুব কষ্ট হয়: প্রভা
হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারি
শিল্পী জয়িতা রশীদের এগিয়ে চলার গল্প
কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
প্রথমবার সঞ্চালকের ভূমিকায় মাধুরী দীক্ষিত
শুটিংয়ে স্মৃতি বিভ্রাটে জেসমিন
প্রথম স্বামীর পর দ্বিতীয় জনেরও বিবাহবহির্ভূত প্রেম ধরে ফেলেন শ্বেতা
আজকের সবটুকুই চলচ্চিত্র ও দর্শকের ভালোবাসা থেকে পাওয়া: পপি