গরম ভাতের সঙ্গে খান সুস্বাদু নারকেল-বেগুনের ভর্তা
বেগুন সাধারণ সবজি হলেও এর স্বাস্থ্যগুণ অনেক। বেগুন দিয়ে বাহারি পদ তৈরি করা যায়। বিশেষ করে বেগুন দিয়ে মাছের তরকারি কিংবা নিরামিষ পদের স্বাদই আলাদা। আবার বেগুন ঘণ্টও বেশ মজাদার। তবে স্বাদ পাল্টাতে তৈরি করতে পারেন নারকেল-বেগুনের ভর্তা।
আসুন জেন নেই রেসিপি-
উপকরণ : বেগুন ২-৩টি, সাদা তিল সামান্য, টমেটো ২টি, রসুন কুচি ১ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া সামান্য, লবণ পরিমাণমতো, সরিষার তেল পরিমাণমতো, পোস্ত সামান্য, নারকেল কোরা ৩ টেবিল চামচ, রসুনের কোয়া ২-৩টি, আদা বাটা আধা চা চামচ এবং কাঁচা মরিচ ২-৩টি।
পদ্ধতি : নারকেল, পোস্ত ও তিল মিহি করে বেটে নিন। বেগুন ভালো করে ধুয়ে ছুরি বা কাঁটা চামচ দিয়ে গা কেচে নিয়ে আস্ত রসুনের কোয়া বেগুনে গেঁথে নিন। এবার সেটি ঝলসে নিন। অন্যদিকে টমেটো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। তারপর টমেটো, পোড়া বেগুন-রসুন ভালো করে ব্লেন্ড করে নিন। ফ্রাই প্যানে তেল গরম করে তাতে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো কুচি ভেজে নিন।
তারপর লবণ, তিল, পোস্ত ওু নারকেল বাটা দিয়ে কয়েক মিনিট ভালো করে ভেজে নিয়ে কাঁচা মরিচ কুচি ও বেগুন-টমেটোর মিশ্রণ ভালো করে মিশিয়ে রান্না করুন। গরম গরম ভাত বা রুটির সঙ্গে নারকেল বেগুনের ভর্তা অসাধারণ লাগে।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত