ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আবারো হাসপাতা‌লে খা‌লেদা জিয়া


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৬-২০২২ সকাল ৯:৪২

শুক্রবার (১০ জুন) গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরে রাত ৩টা ২০ মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাত ২টা ৫৫ মিনিটে খালেদা জিয়াকে তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে নেওয়া হয়। তার সঙ্গে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন। ৩টা ২০ মিনিটে ম্যাডামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন চিকিৎসকরা উনার পরীক্ষা-নিরীক্ষা করছেন।

সম্প্রতি খালেদা জিয়ার ব্যক্তিগত এক চিকিৎসক বলেছিলেন, এখন ম্যাডামের শারীরিক অবস্থা মোটামুটি ভালো। দেখার বিষয় হচ্ছে, এই ভালো কতদিন থাকে। কারণ ওনার তো অনেক রোগ। একটার সঙ্গে আরেকটার যোগসূত্র রয়েছে। ফলে কোনো একটা রোগ যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন বাকিগুলো খারাপ হয়ে যাবে। তবে আশার কথা হচ্ছে ওনার লিভার সিরোসিসের যে সমস্যা সেটা এখন ভালো আছে।

উল্লেখ্য, খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর করোনার মহামারির মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে থেকে ছয় মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। এরপর একাধিকবার তার মুক্তির মেয়াদ বাড়ায় সরকার। মুক্তি পাওয়ার পর খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় আছেন। এ সময়ের মধ্যে তিন দফায় প্রায় ৬ মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি ফুসফুস জটিলতা, ডায়াবেটিস, চোখের সমস্যা, লিভার সিরোসিসসহ নানা রোগে ভুগছেন।

জামান / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন