ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বৈঠকে বসছেন চিকিৎসকরা 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৬-২০২২ দুপুর ১০:৯

হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা পদ্ধতি ঠিক করতে বৈঠকে বসবেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। আজ শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টায় চিকিৎসকদের বৈঠক বসার কথা রয়েছে।

শনিবার ভোরের দিকে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তির পর সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়া সিসিইউতে আছেন। সকাল সাড়ে ১০টায় চিকিৎসকদের বোর্ডের বৈঠকে তার পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মির্জা ফখরুল বলেন, ম্যাডাম এমনিতে এখন স্ট্যাবল, স্থিতিশীল আছেন। পরীক্ষা-নিরীক্ষার পর, বিশেষ করে এনজিওগ্রাম করার পর বোঝা যাবে সমস্যা কতটা জটিল। এমনিতেই তো তিনি গুরুতর পেসেন্ট। বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। তার মধ্যে হার্টের সমস্যা হলে তা নিঃসন্দেহে জটিল আকার ধারণ করে।

সাবেক এই মন্ত্রী বলেন, ডাক্তাররা ইতোমধ্যে যে পরীক্ষা-নিরীক্ষাগুলো করেছেন, সেগুলো অনুযায়ী আগের দিন বিকেল থেকে তার হার্টে কিছু সমস্যা দেখা গেছে। তিনি তো একটু চাপা মানুষ, বলেননি কাউকে। শুক্রবার সন্ধ্যায় যখন ডাক্তার জাহিদ এবং ডা. এফ এম সিদ্দিক তাকে চেকআপ করতে গেছেন তখনই তার প্রবলেমের বিষয়টি জানা যায়। তখনই হাসপাতালে আনার সিদ্ধান্ত হয়।

তিনি বলেন, আমরা আশাবাদী, দোয়া করি আগের মতোই তিনি অসুস্থতা কাটিয়ে উঠবেন। আবার সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন।

বিএনপি মহাসচিব বলেন, রাত ২টার দিকে ডাক্তার জাহিদের কাছে খবর পাই ম্যাডাম অসুস্থবোধ করছেন। তাৎক্ষণিক হাসপাতালে নিতে হবে। তিনি এভারকেয়ার হাসপাতালে ম্যাডামের ডাক্তারের সঙ্গে কথা বলেন। আমি চলে আসি, আসার পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা হয়। তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের সঙ্গেও কথা হয়। হসপিটালে ইমিডিয়েটলি আনার সিদ্ধান্ত হয়।

জামান / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন