আইনি প্রক্রিয়া মেনেই খালেদাকে বিদেশে যেতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি প্রক্রিয়া মেনেই খালেদা জিয়াকে চিকিৎসা নিতে বিদেশে যেতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (১১ জুন) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) হলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত নির্দেশ দিয়েছেন যে শুধুমাত্র দেশে থেকেই খালেদা জিয়া চিকিৎসা নিতে পারবেন। তাই খালেদা জিয়া যদি আরও কিছু চান, তাহলে তা আদালতে জানাতে হবে। আদালত সেক্ষেত্রে সিদ্ধান্ত দেবেন।
পুলিশের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, পুলিশ তাদের দায়িত্ব ঠিকমতোই পালন করছে। মাঝেমধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যেখানে পুলিশের ওপর আক্রমণ করা হয়েছে। এমন ঘটনা দুঃখজনক।
আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে বলেই দেশে নিরাপত্তা রয়েছে এবং দেশের উন্নয়ন দুর্বার গতিতে হচ্ছে।
এমএসএম / জামান
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না
যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
নিত্যপণ্য, ওষুধ ও জ্বালানির দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার দাবি ক্যাবের
প্রধানমন্ত্রীর সময় পাওয়া গেলে কক্সবাজার বিমানবন্দর উদ্বোধনের তারিখ ঘোষণা
রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ
শুধু প্রশিক্ষণ নয়, নারীর আত্মবিশ্বাস ও অধিকার সচেতনতাও জরুরি
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
গ্রেপ্তার দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন