ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিকেলে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে বিশেষ আম ট্রেন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৩-৬-২০২২ দুপুর ১১:৩৬

আম উৎপাদনকারী এলাকা থেকে আম চাষি ও ব্যবসায়ীদের সুবিধার্থে ঢাকায় আম পরিবহনের জন্য তৃতীয়বারের মতো চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে বিশেষ আম ট্রেন চালু হচ্ছে আজ সোমবার (১৩ জুন)।

রেলওয়ের আঞ্চলিক মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, আম উৎপাদনকারী এলাকা থেকে আম চাষি ও ব্যবসায়ীদের সুবিধার্থে ঢাকায় আম পরিবহনের জন্য সোমবার থেকে ট্রেন চালুর সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। আম ব্যবসায়ী ও চাষিদের কল্যাণে কম খরচে আম পরিবহনেরও উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরো জানান, প্রায় ৩০০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকেল ৪টা ৩০ মিনিটে এবং রাজশাহী স্টেশন থেকে বিকেল ৫টা ৫০ মিনিটে ছেড়ে রাত ২টায় ঢাকায় পৌঁছাবে। কার্গো ট্রেনটি প্রতিদিন ৮টি ওয়াগনে সর্বোচ্চ আম বহন করবে। কৃষক ও ব্যবসায়ীরা তাদের ইচ্ছামতো পণ্য পরিবহন করতে পারবেন। 

রাজশাহী থেকে ঢাকায় এক কেজি আম বহন করতে ১ টাকা ১৭ পয়সা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ১ টাকা ৩০ পয়সা খরচ পড়বে ।

জামান / জামান

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে