ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

স্বপ্ন এবং মোনার্ক মার্টের পণ্য বিক্রয় সংক্রান্ত চুক্তি স্বাক্ষর


সাদিক হাসান পলাশ photo সাদিক হাসান পলাশ
প্রকাশিত: ১৩-৬-২০২২ দুপুর ১২:৫৪
এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন)-এর সাথে মোনার্ক মার্ট লিমিটেডের গ্রাহকদের জন্য মানসম্মত পণ্য বিক্রয় সংক্রান্ত এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে । রোববার বিকেল ৪টায় রাজধানীর তেজগাওস্থ স্বপ্ন-এর অফিসে এই চুক্তি সম্পন্ন হয়েছে। দেশের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় অনলাইনে গ্রোসারি পণ্য কেনাকাটা সহজ করতে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করছে স্বপ্ন ও মোনার্ক মার্ট।
 
ই-কমার্সের গ্রাহকসংখ্যা বাড়ছে প্রতিদিন, সেই সাথে বাড়ছে ঝামেলা এড়িয়ে নির্ভেজাল কেনাকাটার চাহিদাও। স্বপ্ন-এর মানসম্মত পণ্য মোনার্ক মার্টের মাধ্যমে গ্রাহকদের জন্য সহজ ও সুলভ করতে "স্বপ্ন গিফট কার্ড" এর ব্যবস্থাও করেছে মোনার্ক মার্ট। এর ফলে বিশেষ ছাড়ের পাশাপাশি নির্ভেজালভাবে সুবিধাজনক সময়ে কেনাকাটার সুযোগ পাবেন ক্রেতাগণ, এমনটাই মনে করছেন প্রতিষ্ঠান দুটোর কর্মকর্তাগণ।
 
এসিআই লজিস্টিকসের পক্ষে এই সময় উপস্থিত ছিলেন স্বপ্ন’র অপারেশনস ডিরেক্টর আবু নাছের, স্বপ্ন'র বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, স্বপ্ন'র হেড অব ই-কমার্স খাজা আশশাদ বেলাল এবং মোনার্ক মার্ট লিমিটেডের পক্ষ থেকে ছিলেন সিওও জাহেদ কামাল, হেড অফ কমার্শিয়াল আহমেদ মোস্তফা, হেড অফ কমিউনিকেশন তানবীরুল ইসলাম, হেড অফ বিজনেস মাহাদি হাসান, এবং হেড অফ কাস্টমার এক্সপেরিয়েন্স মৃধা মোঃ সাইফুল ইসলাম। 
 
বিশ্বনন্দিত ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের মোনার্ক মার্ট দেশের ইকমার্সে ইতিবাচক গ্রাহক সেবা নিশ্চিত করার মাধ্যমে ইকমার্সকে দেশব্যাপী গ্রহণযোগ্য করে তুলতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় স্বপ্ন'র সাথে চুক্তিতে এলো প্রতিষ্ঠানটি।
 
উল্লেখ্য, দক্ষিণ পূর্ব এশিয়ার রিটেইল ক্যাটাগরিতে ‘স্বপ্ন’ প্রথম ও একমাত্র গ্লোবাল গ্যাপের মেম্বার। ২০২২ সালে সাতটি কৃষিজাত পণ্য এবং ৫০জন কৃষক গ্লোবাল গ্যাপের সার্টিফিকেট অর্জন করেছে। যশোর জেলায় স্বপ্ন এটি নিয়ে কাজ করছে। স্বপ্ন দেশের প্রথম রিটেইলার যারা গ্যাপ (গুড এগ্রিকালটার প্র্যাকটিস) সার্টিফাইড পণ্য উৎপাদন করছে এবং তা বিক্রি করছে। দেশের বাইরেও স্বপ্ন এখন তাদের সবজি ফল রপ্তানী করা সম্প্রতি শুরু করেছে।

এমএসএম / সাদিক পলাশ

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন