তাইওয়ানকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা কঠোরভাবে দমন করবে চীন
চীনের সেনাবাহিনী তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করার যে কোনো তৎপরতা কঠোরভাবে দমন করবে, এমনকি এজন্য যুদ্ধের মূল্য দিতে হলেও। চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেংহ্য গত ১০ জুন সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে দৃঢ়তার সঙ্গে বেইজিংয়ের এই অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন। নিরাপত্তা বিষয়ক সাংগ্রি-লা সংলাপের সাইডলাইনে দুই প্রতিরক্ষামন্ত্রী বৈঠক করেন।
চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র উ ছিয়ান এ কথা জানিয়েছেন। ওয়েই দৃঢ়তার সঙ্গে বলেন, চীনের গণমুক্তি ফৌজ নিরলসভাবে দেশের সার্বভৌমত্ব ও ভূ-খণ্ডগত অখণ্ডতা রক্ষায় নিয়োজিত রয়েছে। যদি কেউ তাইওয়ানকে মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন করার দুঃসাহস দেখায় তবে চীনের সামরিক বাহিনী নিশ্চিতভাবে সেই অপচেষ্টাকে গুড়িয়ে দেবে এবং এ জন্য প্রয়োজনে যুদ্ধ করবে।
তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণা এক চীন নীতি ও চীন-মার্কিন তিনটি যৌথ সমঝোতাস্মারকে মারাত্মক লঙ্ঘন বলে মন্তব্য করেন ওয়েই। এটি চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য ব্যাপক ক্ষতিকর এবং তাইওয়ান প্রণালীর দুই তীরের শান্তি ও স্থিতিশীলতার জন্যও হুমকি বলে মনে করেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চতুর্থ আর্মস প্যাকেজের আওতায় তাইওয়ানের কাছে ১২০ মিলিয়ন ডলারের জাহাজের যন্ত্রাংশ ও অন্যান্য সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছে। চীন এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।
এমএসএম / জামান
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির
দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক
রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু
ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র
‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’
শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?
আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র
Link Copied