দৌলতদিয়া-পাটুরিয়া দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষা শেষ : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সেতু বিভাগের আওতায় দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা করা হয়েছে। এ বিষয়ে নির্দেশনা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সোমবার (১৩ জুন) জাতীয় সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জাতীয় পার্টির এমপি সৈয়দ আবু হোসেন বাবলার লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর পদ্মা সেতু প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয় ধরে ভায়াডাক্টসহ ৯.৮৩ কিলোমিটার দীর্ঘ এই সেতুর নির্মাণকাজ শুরু করা হয়। মূল সেতুর নির্মাণকাজ প্রায় সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী আগামী ২৫ জুন স্বপ্নের এই সেতু উদ্বোধন করার জন্য সম্মতি দিয়েছেন।
জামান / জামান
যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
নিত্যপণ্য, ওষুধ ও জ্বালানির দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার দাবি ক্যাবের
প্রধানমন্ত্রীর সময় পাওয়া গেলে কক্সবাজার বিমানবন্দর উদ্বোধনের তারিখ ঘোষণা
রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ
শুধু প্রশিক্ষণ নয়, নারীর আত্মবিশ্বাস ও অধিকার সচেতনতাও জরুরি
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
গ্রেপ্তার দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন
রিয়াদে ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
ইউপি ভোট নিয়ে বৈঠকে ইসি
দুই মাসের শিশুকে নির্যাতনে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার