ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

পদ্মা সেতুর উদ্বোধন বাধাগ্রস্ত করতে আগুন সন্ত্রাস করছে বিএনপি : আমির হোসেন আমু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৬-২০২২ দুপুর ১২:৭

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, সরকারের উন্নয়ন মেনে নিতে না পারায় পদ্মা সেতুর উদ্বোধন বাধাগ্রস্ত করতে বিএনপি আগুন সন্ত্রাস করছে। পদ্মা সেতুর উদ্বোধনকে বাধাগ্রস্ত করতে ২০১৪ সালের মতো বিএনপি-জামায়াত আবারো অগ্নিসন্ত্রাস শুরু করেছে। ট্রেন, বাসে আগুন কোনো বিচ্ছিন্ন ঘটনা না। সোমবার (১৩ জুন) সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সাবেক মুখপাত্র প্রায়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কেন্দ্রীয় ১৪ দলের স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে মন্তব্য তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের ঢাকা মহানগর সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি,, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড কামরুল ইসলাম এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ তরিকত ফেডারশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, , গন আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, বাসদের আহবায়ক রেজাউর রশীদ খান,গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা: শাহাদাত হোসেন,,ঢাকা মহানগর৷ দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি,ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারন সাধারন সম্পাদক এস এ মান্নান কচি সহ কেন্দ্রীয় ১৪ দলের নেতারা। এসময় পিতার স্মৃতিচারন করেন মোহাম্মদ নাসিম এর পুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি।

স্মরণসভায় বক্তারা মোহাম্মদ নাসিমের কর্মকান্ডের কথা উল্লেখ করে বক্তারা বলেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ দমনে মোহাম্মদ নাসিমের মতো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে লড়াই চালিয়ে যেতে হবে। তারা বলেন, দেশে যখন শান্তি বিরাজ করছে, তখন দেশকে অস্থিতিশীর করতে পাঁয়তারা করছে বিএনপি।

সভায় ১৪ দলের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতে মহানবীকে নিয়ে তৈরি হওয়া ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশেও অশান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে। আবার আন্দোলনের নামেও দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বিএনপি। কোন অশান্তি হলে সরকারের সাথে ১৪ দল ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে বলেও ঘোষণা দেন জোট নেতারা।

এমএসএম / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন