জুড়ীতে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান আনফর আলী
ভারতের বিজেপি মুখপাত্র নুপুর শর্মা কর্তৃক মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে কটূক্তি করাকে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশে চলছে তীব্র নিন্দা ও প্রতিবাদ। এ ঘটনাকে কেন্দ্র করে চারদিকে যখন চলছে আন্দোলন, ঠিক সেই মুহূর্তে ভারতের নুপুর শর্মাকে সমর্থন করে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের তালতলা গ্রামের বাসিন্দা আশিষ রঞ্জন দাশ নামে এক কলেজছাত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। এ নিয়ে উপজেলার ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ক্ষোভ ও চরম উত্তেজনা দেখা দেয়।
আশিষ দাশের পোস্টকে কেন্দ্র করে উপজেলায় উত্তেজনা ছড়াতে থাকে। এ ঘটনাকে কেন্দ্র করে যাতে হিন্দু-মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, সে লক্ষ্যে তাৎক্ষণিক কাজ শুরু করেন উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনফর আলী।
ধর্মীয় ক্ষোভ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সোমবার (১৩ জুন) ৩নং পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মণির সঞ্চালনায় ও ইউপি চেয়ারম্যান আনফর আলীর সভাপতিত্বে এক ধমীর্য় সম্প্রীতির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বক্তব্য রাখেন- ভবানীগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লিয়াকত আলী খান, জাঙ্গীরাই দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শফিকুল ইসলাম, জুড়ী জামেয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা তুফাজ্জল হক, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস শহিদ, ব্যবসায়ী আজিজুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল মোদক, সাধারণ সম্পাদক সিতাংশু শেখর দাশ, উপজেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হরিপদ দে, ইউপি সদস্য জয়নাল আবেদিন, মদন মোহন দাশ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান আজাদী, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান বিধান দাশ বাদল, ব্যবসায়ী মাহবুব আলম জলিল প্রমুখ।
সভায় বক্তারা জুড়ীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকল ধর্মের মানুষের প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত সাধারণ মানুষ বিষয়টিকে তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে সমাধান করায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনফর আলীকে ধন্যবাদ জানান। এছাড়াও অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে চেয়ারম্যানের সাহসী প্রদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।
বৈঠকে অভিযুক্ত আশিষ দাশ তার ভুলের জন্য জুড়ী উপজেলা তথা সমগ্র মুসলমানদের নিকট ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের গর্হিত কাজ করবেনা বলে প্রতিশ্রুতি দেন।
এমএসএম / জামান
যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
নিত্যপণ্য, ওষুধ ও জ্বালানির দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার দাবি ক্যাবের
প্রধানমন্ত্রীর সময় পাওয়া গেলে কক্সবাজার বিমানবন্দর উদ্বোধনের তারিখ ঘোষণা
রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ
শুধু প্রশিক্ষণ নয়, নারীর আত্মবিশ্বাস ও অধিকার সচেতনতাও জরুরি
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
গ্রেপ্তার দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন
রিয়াদে ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
ইউপি ভোট নিয়ে বৈঠকে ইসি
দুই মাসের শিশুকে নির্যাতনে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার