ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পদ্মাসেতু নির্মাণে জড়িত সকলের সাথে গ্রুপ ছবি তুলবেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৬-২০২২ দুপুর ১:৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগ্রহ প্রকাশ করেছেন, পদ্মাসেতু নির্মাণের সাথে জড়িত সকলের সাথে গ্রুপ ছবি তুলবেন। মঙ্গলবার (১৪ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সাথে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড শামসুল আলম সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান। 

প্রধানমন্ত্রী নির্দেশনা তুলে ধরে শামসুল আলম বলেন, পদ্মাসেতুর সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিক কর্মকর্তা কর্মচারিদের সাথে সবার সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী। পদ্মাসেতুর নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্র যন্ত্রাংশ দিয়ে ভাঙ্গা অংশে একটি জাদুঘর করার নির্দেশ।প্রতিমন্ত্রী বলেন, আগামীতে হাওর অঞ্চলের সব সড়ক এলিভেটেড বা উড়াল সড়ক নিমার্ণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। হাওরের সড়কে ছোট কালভার্ট নির্মাণ না করে বড় ব্রিজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর।

তিনি বলেন, হাওর এলাকায় ভবিষ্যতে যে সড়ক হবে সেগুলো উড়াল সড়ক করা হবে। পানি প্রবাহ ঠিক রাখতে কালভার্টের পরিবর্তে ব্রীজ করার নির্দেশনা দিয়েছেন। এছাড়া মূল্যস্ফীতি বাদ দিলে পদ্মাসেতুর মূল খরচ দিয়েই পদ্মাসেতু নির্মাণ করা হয়েছে।  

একনেকে, ১০ হাজার ৮৫৫ কোটি ৬০ লাখ ব্যয়ে ১০ টি প্রকল্প একনেক সভায় অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৫ হাজার ১৪২ কোটি টাকা  ব্যয় করা হবে।

এমএসএম / জামান

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

নিত্যপণ্য, ওষুধ ও জ্বালানির দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার দাবি ক্যাবের

প্রধানমন্ত্রীর সময় পাওয়া গেলে কক্সবাজার বিমানবন্দর উদ্বোধনের তারিখ ঘোষণা

রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ

শুধু প্রশিক্ষণ নয়, নারীর আত্মবিশ্বাস ও অধিকার সচেতনতাও জরুরি

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

গ্রেপ্তার দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

রিয়াদে ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী

ইউপি ভোট নিয়ে বৈঠকে ইসি

দুই মাসের শিশুকে নির্যাতনে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার