ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জনশুমারিতে দেশের তথ্যভাণ্ডার সমৃদ্ধ হয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৬-২০২২ বিকাল ৫:৪৭
জনশুমারির মাধ্যমে দেশের তথ্যভাণ্ডার সমৃদ্ধ হয়। এ শুমারিতে কোন ব্যক্তিই দ্বিতীয় বার গণনায় আসবে না। তবে কেউ বাদও পড়বে না বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
 
তিনি বলেন, ভাসমান জনসংখ্যার তথ্যও থাকবে। ৪৫টি প্রশ্ন থাকবে যা ২২-২৫ মিনিটের সময় লাগবে গণনাকারীর। এসব ট্যাবে শুমারির তথ্য ছাড়া অন্যকোন কাজ করা যাবে না। ফলে আমাদের এসব ট্যাবে কোন সমস্যা হবে না।
 
জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপলক্ষে গতকাল মঙ্গলবার মিট দ্যা প্রেসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএসের মিট দ্যা প্রেসে  প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিবিএসের মহাপরিচালক মো. তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের পরিচালক মো. দিলদার হোসেন ও দীপংকর রয়। 
মো. দিলদার হোসেন বলেন, জনশুমারির প্রিলিমিনারি প্রতিবেদন ৩ মাসের মধ্যে দেয়া হবে। শুমারির মোট ১৩৩টি প্রতিবেদন থাকবে। যতদ্রুত সম্ভব মূল প্রতিবেদন দেয়া হবে।
 
প্রবাসীদের সম্পৃক্তকরণ সম্পর্কে এক প্রশ্নের জবাবে বলা হয়, বিদেশে কে কোথায় আছে তা আমরা গণনায় আনবো। তবে কার আয় বৈধ না অবৈধ অর্থের সে প্রশ্ন করা আমাদের দায়িত্ব নয়।
 
আজ রাত ১২টা থেকে ছিন্নমূল মানুষের গণনা শুরু হবে। আর প্রতিদিন সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তা ছাড়া হাইরিজ বিল্ডিংয়ে গণনাকারীদের ছবি ও পরিচয়পত্র পাঠিয়ে দেয়া হয়েছে।

এমএসএম / জামান

পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না

যাত্রাবাড়ীতে স্ত্রীকে চার টুকরা করে হত্যার অভিযোগ, স্বামীকে জিজ্ঞাসাবাদ

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

নিত্যপণ্য, ওষুধ ও জ্বালানির দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার দাবি ক্যাবের

প্রধানমন্ত্রীর সময় পাওয়া গেলে কক্সবাজার বিমানবন্দর উদ্বোধনের তারিখ ঘোষণা

রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ

শুধু প্রশিক্ষণ নয়, নারীর আত্মবিশ্বাস ও অধিকার সচেতনতাও জরুরি

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

গ্রেপ্তার দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

রিয়াদে ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী

ইউপি ভোট নিয়ে বৈঠকে ইসি

দুই মাসের শিশুকে নির্যাতনে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার