রুক্মিণীর জন্মদিনে দেবের বিশেষ বার্তা
করোনাকালে কেমন কাটবে তার জন্মদিন, সেটা ভেবেই খানিক উদাস ছিলেন দেবের বান্ধবী রুক্মিণী মৈত্র। নেটমাধ্যমে সে কথা সবার সঙ্গে ভাগ করেও নিয়েছিলেন এই অভিনেত্রী। রুক্মিণীর এই বিশেষ দিনটা আরো একটু বিশেষ করে তুললেন তার ভালোবাসার মানুষ দেব।
রোববার ইনস্টাগ্রামে রুক্মিণীর পাশে দাঁড়িয়ে একটি ছবি দিয়েছেন সাংসদ-অভিনেতা দেব । দু’জনেই পরেছেন নীল রঙের পোশাক। ঘর সাজানো সাদা এবং সোনালি বেলুনে। দেব আলতো করে ছুঁয়ে রেখেছেন রুক্মিণী হাত। হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন তারা। রুক্মিণীর হাতে রয়েছে সুন্দর করে সাজানো গোলাপি রঙের একটি কেক।
প্রেমিকার জন্মদিন দেব বেশ পরিকল্পনা করেই পালন করেছেন, এই দৃশ্য দেখার পর তা আর বুঝতে বাকি নেই। এই ছবির সঙ্গেই রুক্মিণীকে শুভেচ্ছা জানিয়ে দেব লিখেছেন, ‘শুভ জন্মদিন, ভালবাসা’। প্রার্থনা করি, তোমার জীবন যেন আনন্দ এবং ভালবাসায় ভরে থাকে। সূর্যের মতো শাশ্বত থেকো।
প্রীতি / প্রীতি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে