বর্ণাঢ্য আয়োজনে জনশুমারির র্যালি অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর র্যালি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ পরিসংখ্যান ভবন থেকে বিজ্ঞান জাদুঘর পর্যন্ত এ র্যালি অনুষ্ঠিত হয়। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মো. তাজুল ইসলাম, জনশুমারি প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেনসহ বিবিএস এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিবিএস জানায়, বিবিএস এর আওতায় জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর মূল তথ্যসংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি তথ্য সংগ্রহের শুভারম্ভের দিন ১৫ জুন সকাল ১১.৩০ টায় বিবিএস ভবন থেকে র্যালিটি শুরু হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শামসুল আলম নেতৃত্ব প্রদান করেন। এছাড়া পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন এনডিসি, মোহাম্মদ তাজুল ইসলাম, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), বিবিএস, মোঃ দিলদার হোসেন, প্রকল্প পরিচালক, জনশুমারি ও গৃহগণনা প্রকল্প উক্ত র্যালিতে অংশগ্রহণ করেন।
এছাড়া, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন স্তরের কর্মকর্তাগণের পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর, সংস্থা ইত্যাদির কর্মকর্তাগণ, বাংলাদেশ স্কাউটস, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), গার্লস গাইড এর সদস্যবৃন্দ র্যালিতে অংশগ্রহ করেন। র্যালিটি পরিসংখ্যান ভবন হতে শুরু হয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযু্ক্তি জাদুঘরের সামনে পর্যন্ত প্রদক্ষিণ করে। উল্লেখ্য, তথ্য সংগ্রহের শুরুর দিনে ঢাকা ছাড়াও সারাদেশে একযোগে বিভাগ পর্যায়ে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বিবিএস জানায়, প্রকল্পের আওতায় ১৫-২১ জুন ২০২২ দেশব্যাপী দেশের প্রতিটি খানার তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গণনাকারীগণ দেশের প্রতিটি খানায় গিয়ে ট্যাবলেটের মাধ্যমে কম্পিউটার এসিস্টেট পার্সোনাল ইন্টারভিউইং (কাপি) পদ্ধতিতে তথ্য সংগ্রহ করছেন। মঙ্গলবার রাত শুন্য সময় থেকে দেশের প্রায় ২০ হাজার স্পট থেকে ভাসমান ও ছিন্নমুল মানুষ গণনার মাধ্যমে শুরু হয়েছে ষষ্ঠ জনশুমারি।
প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন জানান, বুধবার ভোর ৬টা পর্যন্ত ভাসমান মানুষ গণনা করা হয়েছে। এরপর সকাল ৮টা থেকে শুমারির মূল কাজ শুরু হয়েছে যা ২১ জুন শেষ হবে সারাদেশে একযোগে ৩ লাখ ৬৫ হাজার ৬৯৭ জন গণনাকারী ট্যাবের সাহায্যে সাতদিন ধরে তথ্য সংগ্রহের মাধ্যমে এই শুমারি পরিচালনা করবেন। ৬৩ হাজার ৫৪৮জন সুপারভাইজার, ৩ হাজার ৭৭৯ জন আইটি সুপারভাইজার, ৩ হাজার ৭৭৯ জন জোনাল অফিসার, ১৬৩ জন জেলা শুমারি সমন্বয়কারী এবং ১২জন বিভাগীয় শুমারি সমন্বকারীর মাধ্যমে এই ডিজিটাল শুমারি সম্পন্ন করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
হামের উপসর্গে ঢাকাতেই আরও ৬ শিশুর মৃত্যু
সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে
বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে : আইনমন্ত্রী
বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন
বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব জাতিসংঘে গৃহীত
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার
থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার
সেঞ্চুরি হাঁকিয়েছে বেশির ভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির
Link Copied