ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

‘মরীচিকা’ নিয়ে ফিরছেন কুসুম শিকদার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-৬-২০২১ দুপুর ১:২১

কুসুম শিকদারের অনেক পরিচয়। একাধারে তিনি মডেল, অভিনেত্রী, গায়িকা ও লেখক। ১৯৯৯ সালে প্রকাশিত হয় কুসুমের প্রথম একক অ্যালবাম ‘তুমি আজ কতো দূরে’। ২০০০ সালে মিক্সড অ্যালবাম ‘জীবনের যতো পাওয়া’ এবং ২০০১ সালে ‘অদল বদল’-এ কণ্ঠ দেন তিনি।

অভিনয় আর মডেলিং নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় মাঝে অনেক বছর গানের বাইরে ছিলেন তিনি। ২০১৭ সালে ফিরেন হৃদয় খানের সঙ্গে ‘নেশা’ নামের একক গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে। সবশেষ ২০২০ সালে ‘ম্যাজিক বাউলিয়ানা’র তৃতীয় আসরের এক প্রতিযোগীর সঙ্গে ‘তোমায় হৃদ মাজারে রাখিব’ শিরোনামের একটি দ্বৈত গানে শোনা যায় তার কণ্ঠ।

গায়িকা কুসুমের ভক্তদের জন্য আবারও এল সুখবর। সম্প্রতি তিনি শেষ করেছেন নতুন একটি গানের রেকর্ডিং-শুটিং। সম্প্রতি কক্সবাজার ও টেকনাফে গানটির দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে। ‘মরীচিকা’ শিরোনামের গানটি লিখেছেন কুসুম নিজেই। সুর ও সংগীতায়োজনে মাহমুদ সানি। এতে তার বিপরীতে মডেল হয়েছেন কাজী সাকিব। ভিডিও পরিচালনায় রায়হান খান।

কুসুম বলেন, ‘অনেকটা ঘোষণা দিয়েই মিডিয়া থেকে বিরতিতে আছি। এখন লেখালেখি নিয়ে ব্যস্ততা বেশি। সংগীতকে ভালোবাসি বলেই চার বছর পর আবারও একক গান করলাম। মেলো রক ঘরানার এই গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগলেই আমি খুশি হব।’ তিনি আরও জানান, কিছুদিনের মধ্যেই গানচিত্রটি উন্মুক্ত করা হবে।

উল্লেখ্য, ২০০২ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর একের পর এক নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করতে থাকেন কুসুম শিকদার। অভিনয় করেন তিনটি সিনেমায়ও—‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ ও ‘শঙ্খচিল’। শেষ সিনেমার জন্য ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান। তবে অনেক দিন ধরেন মিডিয়া বাইরে তিনি।

এমএসএম / এমএসএম

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী