নিউইয়র্কের রাস্তায় ‘রিকশা’ চালাচ্ছেন অভিনেত্রী, ছবি ভাইরাল
ঘুরতে ভালবাসেন সন্দীপ্তা। ছুটি পেলেই পালিয়ে যান পাহাড়ের কোলে অথবা সমুদ্রে পাড়ে। প্রায়ই তাকে দেখা যায় এদিক সেদিক ট্রাভেল করতে। ভ্রমণ পিপাসু সন্দীপ্তা দেশ-বিদেশ কোথাও ঘুরতে বাদ রাখেন না।
এই করোনাকালে ঘুরতে যাওয়াটা প্রায় অসম্ভব একটা ব্যপার। তাই আগের বেড়াতে যাওয়ার মুহূর্তগুলোকে মিস করছে অভিনেত্রী। সেখান থেকে টুকরো মুহূর্তের ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। ছবিতে ইউরোপের রাস্তায় রিকশা চালাতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। বোনকে পিছনে বসিয়ে ইউরোপের সেন্ট্রাল পার্কের রাস্তায় রিকশা চালিয়ে দিব্যি ঘুরে বেড়িয়েছেন নায়িকা। থ্রোব্যাক ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সন্দীপ্তা।
বহুবার একক ট্রাভেল করতে দেখা গেছে সন্দীপ্তাকে। টলিপাড়ার অন্যতম ভ্রমণপিপাসু অভিনেত্রী হিসেবেও পরিচিত তিনি। মাস চারেক আগেই দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন। সেই ছবিও পোস্ট করেছিলেন নিজের সোশ্যাল মিডিয়ার দেয়ালে।
প্রসঙ্গত, বাংলা টেলি ইন্ডাস্ট্রির অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। ‘দুর্গা’ ধারাবাহিক দিয়ে টেলি পাড়ায় পথ চলা শুরু সন্দীপ্তার। এরপর ‘টাপুর টুপুর’, ‘প্রতিদান’সহ একাধিক ধারাবাহিকে কাজ করেন। রাহুল বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে ‘আয় খুকু আয়’ টিভি শো-তে অভিনয় করছেন। কাজ করেছেন ওয়েব সিরিজেও।
এমএসএম / এমএসএম
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে