ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বিশ্বজুড়ে বাড়তে যাচ্ছে জ্বালানি তেলের চাহিদা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-৬-২০২২ বিকাল ৬:০

জ্বালানি তেলের চাহিদা বাড়তে যাচ্ছে। জানা গেছে, ২০২৩ সালে বিশ্বজুড়ে তেলের চাহিদা দুই শতাংশের বেশি বাড়বে। এ সময় প্রতিদিন প্রায় ১০ কোটি ২০ লাখ ব্যারেল তেলের প্রয়োজন হবে। কিন্তু এরই মধ্যে দেশে দেশে তেলের দাম বেড়েছে। দেখা দিয়েছে উচ্চ মূল্যস্ফীতি। বুধবার (১৫ জুন) আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

প্যারিসিভিত্তিক জ্বালানি সংস্থাটি মাসিক প্রতিবেদনে জানায়, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় সরবরাহ ব্যবস্থায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে।আইইএ জানায়, অর্থনৈতিক ঝুঁকি ক্রমেই বাড়ছে, এরই মধ্যে অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্প্রতি নিম্নমুখী পর্যবেক্ষণ দিয়েছে। এসময় ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে তেলের চাহিদা বাড়তে পারে দুই দশমিক দুই শতাংশ। অর্থাৎ চাহিদা করোনা মহামারির আগের পর্যায়ে চলে যেতে পারে।

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের উন্নত অর্থনীতিগুলো ২০২২ সালে সর্বাধিক চাহিদা বৃদ্ধির জন্য দায়ী হবে। এক্ষেত্রে ২০২৩ সালে নেতৃত্ব দিতে পারে চীন। কারণ দেশটি করোনা বিধিনিষেধ থেকে বেরিয়ে আসতে শুরু করেছে।

চাহিদা পুনরুদ্ধার ও সরবরাহ ব্যবস্থায় ঘাটতি ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ফলে বিশ্বজুড়ে এরই মধ্যে তেলের দাম বেড়েছে। মার্চে ব্যারেল প্রতি তেলের দাম রেকর্ড ১৩৯ ডলারে দাঁড়ায়। বুধবার (১৫ জুন) ব্রেন্ট ক্রুডের মূল্য দাঁড়ায় ১২০ ডলার।

এমএসএম / এমএসএম

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক

রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র