মুখের ব্রণ-দাগ দূর করবে পুদিনা পাতা
নানা অনিয়মের কারণে মুখে ব্রণ হয়ে থাকে। খাবারের অনিয়ম, অনিদ্রা ও দুশ্চিন্তার কারণে কমবেশি সবারই এ সমস্যাটা হয়ে থাকে। যদিও কিশোর-কিশোরীরা এ সমস্যায় সবচেয়ে বেশি ভোগেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, ব্রণ সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা পালন করে পুদিনা পাতা।
জেনে নেওয়া যাক পুদিনা পাতা কীভাবে ব্রণ দূর করে-
প্রথমত যেকোনো পাত্রে ২ কাপ পানি নিন। এরপর একমুঠো পুদিনা পাতা পানিতে দিন। ৫ মিনিট চুলায় মৃদু আঁচে রাখুন। চুলা থেকে নামানোর পর পুদিনা চা তৈরি করুন। ঠাণ্ডার রোগীর জন্য মধু ও লেবুর রস মেশাতে পারেন। রাতে ঘুমানোর আগে এটি পান করুন।
ব্রণের দাগ দূর করতে যা করবেন
১. পুদিনা পাতার রস নিন।
২. রাতে ঘুমানোর আগে সেই রসের সঙ্গে তুলা ভিজিয়ে ব্রণের দাগের ওপর একাধিকবার ঘঁষুন।
৩. সারারাত এভাবেই রেখে দিন। এরপর সকাল বেলায় মুখ ধুয়ে ফেলুন।
পুদিনা পাতা ত্বকে ব্যবহারের উপকারিতা
১. পুদিনা পাতায় আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। যা ব্রণ হওয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করে।
২. ব্রণের পাশাপাশি ব্রণের দাগ ও ত্বকের কালচে দাগ দূর করে পুদিনা পাতা।
৩. পুদিনার রস লোমকূপে জমে থাকা ময়লা দূর করে।
৪. ত্বককে আকর্ষণীয় করে তোলে এটি।
প্রীতি / প্রীতি
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?