যেভাবে তৈরি করবেন ঝাল সুজি
আমরা সুজি দিয়ে তৈরি মিষ্টি খাবার খেয়েই অভ্যস্ত। কিন্তু কেবল মিষ্টি খাবারই নয়, সুজি দিয়ে তৈরি করা যায় ঝাল খাবারও। এটি সকালের নাস্তার জন্য হতে পারে একটি সুস্বাদু খাবার। বাড়িতে থাকা অল্প উপকরণে খুব কম সময়েই তৈরি করতে পারবেন ঝাল সুজি। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-
তৈরি করতে যা লাগবে : সুজি- ২৫০ গ্রাম, গাজর কুচি- ১/২ কাপ, মটরশুঁটি- ১/২ কাপ, বাদাম ভাজা- পরিমাণমতো, লবণ- পরিমাণমতো, হলুদের গুঁড়া- আধা চামচ, মরিচ কুচি- স্বাদমতো, আস্ত জিরা- আধা চা চামচ, তেজপাতা- ১টি, তেল- পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন : সুজি শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিন। এরপর তেল দিয়ে আস্ত জিরা ও তেজপাতা ফোড়ন দিতে হবে। এবার গাজর ও মটরশুঁটি দিয়ে ভাজতে হবে। এরপর দিন লবণ, হলুদ ও কাঁচা মরিচ। সবজি সেদ্ধ হয়ে এলে তাতে সুজি দিয়ে নাড়তে হবে। এরপর অল্প অল্প পানি দিতে হবে আর নাড়তে হবে। সুজি সেদ্ধ হয়ে এলে বাদাম ভাজা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত