সংসদে বিরোধী দলগুলোকে যথাযথ দায়িত্ব পালন করতে দেখা যায় না : এটিএম শামসুল হুদা
সংসদে বিরোধী দলগুলোকে যথাযথ দায়িত্ব পালন করতে দেখা যায় না বলে জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। শনিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সুশাসনের জন্য নাগরিকের (সুজন) অষ্টম জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এটিএম শামসুল হুদা বলেন, সংসদে বিরোধী দলগুলোকে সরকারের পক্ষে অবস্থান নিতে দেখা যায়। পৃথিবীর কোথাও এটা দেখা যায় না। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যুগ যুগ পরীক্ষার পর যেই সিস্টেম চালু হয়েছে, সেটা আমাদের দেশে ব্যত্যয় দেখতে পাচ্ছি । যেহেতু সরকারি দলের মেজুরিটি বেশি, সেজন্য আমরা এটা দেখতে পাচ্ছি। এজন্য সিভিল সোসাইটিকে ভূমিকা রাখতে হবে। কেননা প্রতিবাদ শুধুমাত্র রাজনৈতিক দলগুলোই করবে তা নই। সিভিল সোসাইটি বা সাধারণ মানুষও বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করতে পারে। এটা আরও বেশি কার্যকর হয়।
তিনি বলেন, আমাদের পাশের দেশের বিজেপির এক নেত্রী হজরত মুহাম্মদ (সাঃ) এর বিরুদ্ধে কটুক্তি করেছে বলে শুনেছি। যদিও কি বলেছে শুনি নাই। এতে পুরো বিশ্বে একদম আগুন লেগে গেছে। ২৬টি মুসলিম দেশ তাদের রাষ্ট্রদূতকে তলব করেছে এবং ব্যবস্থা গ্রহণ করেছে। এখানে সাধারণ মানুষের আন্দোলন ভূমিকা রেখেছে। এখন বিশ্ব এক হয়ে গেছে। কিছু ঘটলে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এটা সাধারণ মানুষের জন্য একটা বিরাট রক্ষাকবচ। কেউ অপরাধ করলে পার পাবে না।
তিনি আরো বলেন, অর্থনৈতিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক অবস্থার উপর যে র্যাঙ্কিং করা হয় সেখানে আমরা দিনে দিনে পিছিয়ে পড়ছি। দেশে যদি সুশাসনের অবক্ষয় হতে থাকে তাহলে গণতন্ত্র কোথা থেকে আসবে। তিনি বলেন, ডিজিটাল যুগে দেশে ছোট খাটো দুর্নীতি কমেছে কিন্তু বড় বড় দুর্নীতির সংখ্যা বেড়েছে। এজন্য সুজনের মতো প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।
এমএসএম / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন
এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন
Link Copied