ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ইভিএম যাচাইয়ে ইসির আমন্ত্রণে বিএনপির ‘না’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৬-২০২২ সকাল ৮:৪২

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যাচাইয়ের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) তিন দিনব্যাপী সংলাপ আজ রোববার (১৯ জুন) থেকে শুরু হচ্ছে। এরই মধ্যে বিএনপিসহ ৩৯টি দলকে আমন্ত্রণ জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তবে এ সংলাপে অংশ নিচ্ছে না বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমরা এ সংলাপে যাচ্ছি না। শুধু এই আমন্ত্রণ নয়, এ সংক্রান্ত কোনো আমন্ত্রণ নিয়েই বিএনপির কোনো আগ্রহ নেই। বিএনপির মূল লক্ষ্য এই সরকার হটিয়ে জনগণকে মুক্ত করা।

তিনি বলেন, এসব লোক দেখানো সংলাপ করে চোখে ঠুলি পরানোর আমন্ত্রণে বিএনপি সাড়া দেবে না।

দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি এই সংলাপে যাচ্ছে না। আমরা বলতে চাই, এ সরকারের অধীনে নির্বাচন সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান, এমনকি কোনো ব্যক্তির সঙ্গেও কোনো প্রকার বৈঠক বা আলাপচারিতায় বিএনপি অংশ নেবে না। বিএনপি ইসি নিয়ে ভাবছেই না।

জামান / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন