বন্যাদুর্গতদের সেবায় ১৪০ মেডিকেল টিম গঠন
সারাদেশে বন্যাদুর্গতদের সেবায় ১৪০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১৮ জুন) বিকেলে সরকারি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের হলরুমে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
জাহিদ মালেক জানান, মেডিকেল টিম উপজেলা ও ইউনিয়নে গিয়ে কাজ করছে। ঢাকায় একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির সবাই মিলেই কাজ করছে। স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবেলেটসহ অন্য চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সব নিয়ে যাচ্ছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকা ও স্পিডবোটের মাধ্যমে তারা মানুষকে সেবা দিচ্ছে।
তিনি বলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজেও বন্যার পানি ঢুকে গেছে। সেখানে বিদ্যুৎ নেই। জেনারেটরের মাধ্যমে আমরা সে হাসপাতালের কার্যক্রম চালু রেখেছি। সরকার সমস্ত কাজ করছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে খোঁজ রাখছেন এবং দিকনির্দেশনা দিচ্ছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা সংক্রমণ বাড়ছে। এ বিষয়েও আমাদের সজাগ থাকতে হবে। মাস্ক পরতে হবে এবং টিকা না নিলে অবশ্যই আপনারা বুস্টার ডোজ নিয়ে নেবেন। যতটুকু পারেন সাবধানে থাকবেন।
জামান / জামান
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির