ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

১২ দফা দাবিতে কুবিতে মানববন্ধন


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৬-২০২২ দুপুর ২:৩৮

পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পেশাগত বৈষম্য দূরীকরণ ও কর্মকর্তা নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালায় ১২ দফা অন্তর্ভুক্ত করার দাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক ঘোষিত মানববন্ধন এবং কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন। রোববার (১৯ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে এ মানববন্ধন এবং কর্মসূচি পালন করা হয়।

১২ দফা দাবি হলো- পাবলিক বিশ্ববিদ্যালয়ে পদোন্নতির কোনো ব্যবস্থা না থাকায় শর্তপূরণের পরদিন হতে সকল কর্মকর্তা পদে (ব্লক পদসহ) চাকরিজীবনে ৪ বার পদোন্নয়ন, গ্রেড সমতাকরণ, কর্মকর্তাদের অবসরগ্রহণের বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণসহ সকল দপ্তরপ্রধানসহ নন-টিচিং পদে কর্মকর্তাদের স্থায়ী নিয়োগ বাধ্যতামূলক করা, কর্মকর্তা স্বার্থসংশ্লিষ্ট কমিটিতে কর্মকর্তা সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, উচ্চশিক্ষা ছুটি এবং সক্রিয় চাকরিকালের বিষয় স্পষ্টকরণ, জ্যেষ্ঠতার ভিত্তিতে মোট ২য় গ্রেডধারী কর্মকর্তার ২৫ শতাংশ কর্মকর্তাকে ১ম গ্রেড প্রদান, কর্মরত কর্মকর্তাগণ বর্তমানে যে পদে কর্মরত আছেন ওই পদের পরবর্তী পদে নিয়োগ এবং পদোন্নয়নের ক্ষেত্রে আবেদনের প্রেক্ষিতে প্রচলিত নিয়ম অনুসরণ এবং দপ্তরপ্রধানদের প্রাধিকার অনুযায়ী সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

মানববন্ধনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের পক্ষে সংগঠনের সভাপতি দিপক চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী মাতৃস্নেহে জাতিকে আগলে রেখেছেন। উক্ত দাবিসমূহ বাস্তবায়নে না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

এমএসএম / জামান

ডিআইইউতে ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং’ প্রকল্পের দিনব্যাপী ক্যারিয়ার সচেতনতা ক্যাম্পেইন

বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

‎নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ

ডিআইইউ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হলেন রাকিবুল ইসলাম

এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬

চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

গণ বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত