ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

মাদক সেবনকালে কুবি শিক্ষার্থীসহ আটক ৪


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২০-৬-২০২২ দুপুর ৪:৭

মাদক সেবনকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীসহ মোট ৪ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে আটকৃতদের দেয়া তথ্য মোতাবেক গাঁজা সরবরাহকারীকে আটক করে পুলিশ। রোববার (১৯ জুন) কেন্দ্রীয় শহীদ মিনারের পেছন থেকে মাদক সেবনকালে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী  আনাস আহমেদ, লাইলমাই কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো  রাসেল খান, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা আক্তার নিশা (তিনি প্রথমে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দাবি করেছিলেন) এবং ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমিনুল ইসলাম।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে প্রক্টরিয়াল বডির সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দাবি করা খাদিজা আক্তার নিশি নিজের আসল পরিচয় দেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারের পেছন থেকে শিক্ষার্থীরা ধোঁয়া ও বিদ্ঘুটে গন্ধ পান৷ এরপর ধোঁয়ার উৎস খুঁজতে পেছনে গেলে তারা দেখতে পান সেখানে অভিযুক্তরা বসে মাদক সেবন করছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন দিয়ে বিস্তারিত জানালে সহকারী প্রক্টর মো. ফয়জুল ইসলাম ফিরোজ এসে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে প্রক্টর অফিসে বহিরাগতদের মুচলেকা নিয়ে অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, যারা বহিরাগত তারা সবাই শিক্ষার্থী। ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়েছে। এছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিস দেয়া হবে। তার জবাবের পর আমরা প্রক্টরিয়াল বডি বসে তার ব্যাপারে সিদ্ধান্ত নেব।

তিনি আরো বলেন, এই ঘটনা থেকে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো এসব মাদক যারা সরবরাহ করে তাদের সোর্স পাওয়া। আমরা সেসব তথ্য পুলিশের কাছে দিয়েছি, তারা ব্যবস্থা নেবে। এছাড়া ক্যাম্পাসে বহিরাগতরা যাতে অবাধে ঢুকে পরিবেশ নষ্ট  না করতে পারে, সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।

ঘটনার পর আটকৃতদের দেয়া তথ্য মতে গাঁজা সরবরাহকারীদেরও আটক করেছে পুলিশ। এ ব্যাপারে কোটবাড়ী পুলিশ ফাঁড়ির আইসি রিয়াজ আহমেদ বলেন, আমরা রোববার গাঁজাসহ আটককৃতদের দেয়া তথ্যমতে মধ্যরাতে নার্গিস আক্তার নামে এক নারীকে এক কেজি গাঁজাসহ আটক করেছি।

উল্লেখ্য, এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনাস আহমেদকে শোকজ করা হয়নি।

জামান / জামান

ডিআইইউতে ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং’ প্রকল্পের দিনব্যাপী ক্যারিয়ার সচেতনতা ক্যাম্পেইন

বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

‎নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ

ডিআইইউ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হলেন রাকিবুল ইসলাম

এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬

চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

গণ বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত