ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের নগরকান্দায় ধর্ষণ মামলা তুলে না নেয়ায় বাদীর বাড়িতে হামলা


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২০-৬-২০২২ বিকাল ৫:২৭
ফরিদপুরের নগরকান্দায় ধর্ষণ মামলা তুলে না নেয়ায় ধর্ষিতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে আসামিদের বিরুদ্ধে। এ সময় হামলাকারীরা ধর্ষিতার বাবা দৃষ্টিপ্রতিবন্ধী, দাদা ও দাদিকে মারপিট করে এবং বাড়ি ভাংচুর করে। রোববার (১৯ জুন) বিকেলে উপজেলার লস্করদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, তিন মাস আগে লস্করদিয়া গ্রামের মোকলেস মোল্যার ছেলে শাকিল মোল্যা প্রতিবেশী এসএসসি পরীক্ষার্থীকে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে জুসের মধ্যে অচেতন ওষুধ সেবন করিয়ে ধর্ষণ করে এবং ওই ধর্ষণের দৃশ্যের ছবি তুলে রাখে। পরে ছবিগুলো ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ওই যুবতীকে আরো কয়েকবার ধর্ষণ করে। এ ব্যাপারে ধর্ষিতার প্রতিবন্ধী বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে ধর্ষক শাকিল মোল্যা পলাতক রয়েছে।
 
মামলার বাদী ধর্ষিতার বাবা বলেন, আমরা দুই  ভাই এক বোন দৃষ্টিপ্রতিবন্ধী। অনেক কষ্ট করে মেয়েকে লেখাপড়া করাচ্ছি। শাকিল আমার মেয়ে ফাঁদে ফেলে ধর্ষণ করেছে। সেই বিচার পেতে আমি আইনের আশ্রয় নিয়েছি। মামলা তুলে নিতে আমাকে বারবার হুমকি দিচ্ছে। রোববার বিকেলে শাকিলের বাবা মোকলেস মোল্যা, মামা ইসারত, মুশাসহ ১০-১২ জন লোক আমাদের বাড়িতে হামলা করে বাড়িঘর ভাংচুর করে। আমরা বাধা দিলে আমাকে এবং আমার মা-বাবাকে মারপিট করে। 
 
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন জানান, ধর্ষণের ঘটনার পর থেকে আসামি শাকিল পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। বাড়িঘর ভাংচুর ও মারপিটের ঘটনায় ভূক্তভোগীরা অভিযোগ করলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

রিয়াদ বিমানবন্দর হামলায় ২৪ বাংলাদেশি আহত

রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি