বারভিডার সভাপতি হলেন ডন, সাধারণ সম্পাদক শহীদুল
গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিডার সভাপতি নির্বাচিত হয়েছেন হাবিব উল্লাহ ডন আর সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ শহিদুল ইসলাম।। সোমবার ২৫ সদস্যের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। গত ১৮ জুন, শনিবার সাধারণ সদস্যের ভোটে ২৫ সদস্য নির্বাচিত হন। এ এম গ্রুপের চেয়ারম্যান, এফবিসিসিআই ও এক্সিম ব্যাংকের পরিচালক হাবিব উল্লাহ ডন এর আগে তিনবার সভাপতির দায়িত্ব পালন করেন। আর সাধারণ সম্পাদক এইচ এন্ড এস অটোমোবাইলের কর্ণধার মোহাম্মদ শহিদুল ইসলাম। নতুন কমিটি আগামী দুই বছর বারভিডার নেতৃত্ব দেবে।
সোমবার ঢাকায় ১২ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠনের দিন ধার্য ছিল। এতে সাধারণ সম্পাদক পদসহ ৯ পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁরা নির্বাচিত হন। বাকি ৩টি পদ সভাপতি, সহসভাপতি ১ ও সহসভাপতি ৩ পদে সন্ধ্যায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। এতে ২৫ সদস্য ভোট প্রয়োগ করেন।
নতুন কমিটির নির্বাচিতরা হলেন প্রথম সহসভাপতি মো. আসলাম সেরনাবিয়াত, দ্বিতীয় সহসভাপতি রিয়াজ রহমান, তৃতীয় সহসভাপতি গিয়াস উদ্দিন চৌধুরি, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন চৌধুরি, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমান, যুগ্ম কোষাধ্যক্ষ মো. সাইফুল আলম, অর্গানাইজিং সেক্রেটারি ড. হাবিবুর রহমান খান, প্ল্যানিং ও ডেভেলপমেন্ট সেক্রেটারি আব্দুল আউয়াল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন এবং সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের রহমান।
নির্বাচন অনুষ্ঠানের জন্য ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সেলিম হোসেন। এ ছাড়া নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব তানিয়া ইসলাম ও মো. আমিনুল ইসলাম।
সাদিক পলাশ / সাদিক পলাশ
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার