ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফল উৎসব অব্যাহত রাখার আহ্বান স্পিকারের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৬-২০২২ দুপুর ১০:১৭

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ফল উৎসব সংসদের ঐতিহ্য। এছাড়া এটি একটি নতুনধারার চিন্তা। তাই ভবিষ্যতেও এ উৎসবকে অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল সোমবার (২০ জুন) জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ‘ফল উৎসব-২০২২’ এর আয়োজন করে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ আহ্বান জানান। সেই সঙ্গে এ উৎসবের আয়োজন করার জন্য অ্যাসোসিয়েশনের নেতাদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম। বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি উত্তম চক্রবর্তীর সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নিখিল ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠিত উৎসবে সংসদ বিটের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এবারো দেশীয় ২১টি জাতের ফল দিয়ে সাজানো হয়েছিল এই ফল উৎসব। এরমধ্যে ছিল- আম, জাম, লিচু, লটকন, কাঁঠাল, কলা, ডেউয়া, পেঁপে, তরমুজ, পেয়ারা, আমলকী, আনারস, গাজর, বিলাতি গাব, জামরুল ইত্যাদি।

জামান / জামান

রিয়াদ বিমানবন্দর হামলায় ২৪ বাংলাদেশি আহত

রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি