ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

হেলিকপ্টারে সুনামগঞ্জ-নেত্রকোনা ঘুরে সিলেটে প্রধানমন্ত্রী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২১-৬-২০২২ দুপুর ১১:৪৫

হেলিকপ্টার থেকে সুনামগঞ্জ ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ জুন) সকালে বন্যা কবলিত মানুষের দুর্দশা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। দুই জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সকাল ১০টার দিকে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ৮টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি বন্যা পরিস্থিতি দেখতে ঢাকা থেকে রওয়ানা দেন। 

সিলেটে অবস্থানকালে সেখানকার বন্যা পরিস্থিতি সরজমিন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রকৃত চিত্র নিজ চোখে দেখে প্রয়োজনীয় পরামর্শ দেবেন তিনি। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ বিতরণ কর্মসূচিতেও অংশ নিতে পারেন তিনি। এরপর দুপুর ১টার দিকে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে প্রতিবেশী দেশ ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড়ের চেরাপুঞ্জি ও মৌসিনরামে গত আড়াই দশকের মধ্যে ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টিপাত হয়। গত ১৫ থেকে ১৭ জুন বাংলাদেশের উজানে আসাম ও মেঘালয়ে তিন দিনের টানা বৃষ্টির পানি ঢল হয়ে নামতে শুরু করে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে। এরমধ্যে দেশেও শুরু হয় বর্ষাকালীন বর্ষণ। এতে সিলেট বিভাগের প্রায় সব জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়।

সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি সুনামগঞ্জ জেলায়। ওই জেলার প্রায় সব এলাকা পানির নিচে। সিলেট জেলার অবস্থাও একই। স্থানীয়রা বলছেন, তাদের জীবদ্দশায় এমন ভয়াবহ বন্যা আর দেখেননি।

জামান / জামান

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে