ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বন্যা মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে : প্রধানমন্ত্রী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২১-৬-২০২২ দুপুর ১২:৩৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। মঙ্গলবার (২১ জুন) সিলেট সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও বন্যাদুর্গতদের পুনর্বাসনের বিষয়ে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যে কোনো বিপদে আওয়ামী লীগের নেতাকর্মীরা সব সময় এগিয়ে আসে। সবার আগে আওয়ামী লীগ দুর্গত মানুষের পাশে পৌঁছায়। এবারের বন্যায়ও আমরা তা দেখেছি। এ সময় বন্যাপরবর্তীতে রোগবালাই যেন ছড়িয়ে না পড়ে সে বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নদীর বৈশিষ্ট্য মাথায় রেখেই নদী ড্রেজিং করতে হবে। হাওরাঞ্চলে মাটি ভরাট না করে সড়ক নির্মাণ করতে হবে। এ সময় সিলেট অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেয়া হবে বলেও জানান সরকারপ্রধান।

বন্ধ করে রাখা বিদ্যুৎ কেন্দ্র এখনই চালু না করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, পানিতে বিদ্যুৎ দ্রুত ছড়ায়, বিপদ তাতে বাড়ে। বন্যার সময় বিদ্যুৎ বন্ধ করে না দিলে মানুষের মৃত্যু বাড়বে।

এর আগে আজ (মঙ্গলবার) সকাল ৮টায় রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বন্যা পরিস্থিতি দেখতে ঢাকা থেকে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। নেত্রকোনা, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সকাল ১০টার দিকে সিলেটে পৌঁছান তিনি।

হেলিকপ্টার থেকে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জামান / জামান

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে