ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

পদ্মা সেতু বাংলাদেশের আন্তর্জাতিক ব্র্যান্ডিং: সালমান এফ রহমান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৬-২০২২ বিকাল ৭:২৬

পদ্মা সেতু বাংলাদেশের জন্য একটি আন্তর্জাতিক ব্র্যান্ডিং বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেছেন, অনেক ষড়যন্ত্রের মধ্যে সাহসী সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন করেছেন।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটি আয়োজিত ‘জাতীয় অর্থনীতিতে পদ্মা সেতুর গুরুত্ব’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

সালমান এফ রহমান বলেন, পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রের মধ্যেই প্রধানমন্ত্রী সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি তখন তার সঙ্গে ছিলাম। ষড়যন্ত্র যেটা হয়েছে এটা সত্য। এটা খুবই গভীর মূলের ষড়যন্ত্র ছিল। এটা এমন ছিল না যে কেউ কাউকে শিক্ষা দেওয়ার জন্য এমন করেছে। ষড়যন্ত্র ছিল বাংলাদেশে যেন এত বড় অবকাঠামো না হয়। কারণ বিশ্ব ব্যাংকের অভিযোগ ছিল সেটি খুবই ভিত্তিহীন।

তিনি বলেন, সেতুর কাজ শুরু হয়নি, কনস্ট্রাকশন শুরু হয়নি, তারা বলছে কনসালটেন্সিতে দুর্নীতি হয়েছে। যেটা নিয়োগ করা হয়নি, সেটা করার আগেই দুর্নীতি করার নাকি ইচ্ছা ছিল। দুর্নীতি হয়েছে-সেটাও তাদের অভিযোগ ছিল না। দুর্নীতি করার ইচ্ছা ছিল ওই ভিত্তিতে তারা অর্থায়ন বন্ধ করে। তাতে বুঝা যাচ্ছে, এই ব্রিজ যেন বাংলাদেশ না করতে পারে সেটাই ছিল মূল উদ্দেশ্য।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বলেন, কানাডার আদালতে প্রমাণিত হলো যে কোনো দুর্নীতি হয়নি। সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহস করে বললেন, তাদের টাকার দরকার নেই, আমরা নিজের টাকায় করব। তখন সরকারের অনেকেই বিশ্ব ব্যাংকের সঙ্গে ঝামেলা না করার জন্য বলেছিল। তারা বলেছিলেন, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা উচিত।

তিনি আরও বলেন, আমাদের মধ্যেই কয়জন ছিল যে নিজের টাকায় সেতু করতে বাধা দিয়েছিলাম। প্রধানমন্ত্রী তখন বলেছিলেন, যে বিশ্বব্যাংক টাকা দেবে না, তোমরা চেষ্টা করছো করো, কিন্তু আমি বলে দিচ্ছি বিশ্ব ব্যাংক টাকা দেবে না। ঠিকই দিলো না। প্রধানমন্ত্রী তখন বললেন, আমাকে খামোখা ছয় মাস পেছালে। আমি তো আগেই এটা করতে পারতাম। নিজের টাকায় পদ্মা সেতু করা নিয়েও সুশীল সমাজ অনেক সমালোচনা করেছে।

বিএনপি পদ্মা সেতু নিয়ে বিএনপির নানান বক্তব্যের সমালোচনা করে সালমান এফ রহমান বলেন, তারা আগে বলেছে ব্রিজ ভেঙে যাবে, পড়ে যাবে, এটা কনস্ট্রাকশন করা যাবে না। যখন কনস্ট্রাকশন হয়ে গেল তখন তারা ক্রেডিট নিতে চাইলো যে এটার ভিত্তিপ্রস্তর তারা করেছে। কিছুদিন আগে তাদের আমলের যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বিবৃতি দিলেন যে এমন কিছু হয়নি। বিএনপি কী বলছে সেটা নিয়ে যত কম কথা বলা যায় ততো ভালো। পদ্মা সেতু দিয়ে বাংলাদেশের একটা আন্তর্জাতিক ব্র্যান্ডিং হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি উপস্থিত ছিলেন।

যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ও এফবিসিসিআই'র সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বিজিএমইএ'র সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগের উপদেষ্টা কাজী আকরাম উদ্দিন, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদী, এফবিসিসিআই সাবেক সভাপতি ও সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, বিএসএমএ চেয়ারম্যান মনোয়ার হোসেন প্রমুখ।

সাদিক পলাশ / সাদিক পলাশ

ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করলো বিরোধী দল

পাপেট শিল্পের অগ্রদূত মুস্তাফা মনোয়ারের প্রয়াণ, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের গভীর শোক

সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়

চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ